April 24, 2026, 2:00 am
শিরোনাম :
ধামইরহাটে পুলিশের অভিযানে ৬৫০০ লিটার চোলাই মদ উদ্ধার ও ধ্বংস কালিগঞ্জের ডিআরএম কলেজের অধ্যক্ষ আবুল বাশার বরখাস্ত শান্তিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন, সপ্তাহজুড়ে সচেতনতা কর্মসূচি তীব্র গরমে অভিভাবকদের পাশে দাঁড়ালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহীন মাহমুদ ডাক্তার হওয়ার স্বপ্নে এগিয়ে চলা তাপস্বীর পাশে জেলা পরিষদ বাগমারায় ৭ মাসের শিশুকে নিয়ে নিখোঁজ গৃহবধূ, উৎকণ্ঠায় পরিবার শিবগঞ্জে টানা চুরির ঘটনায় আতঙ্ক, চার দিনে ১৩ বাড়িতে সিঁধ কাটা মান্দায় জমি বিরোধে সাত বিঘার বোরো ধান কেটে নেওয়ার অভিযোগ ব্যবসা নিয়ে সংঘর্ষ মামলায় এনায়েতনগর যুবদলের তিন নেতা জামিনে মুক্তির পথে সিংগাইরে নারীর মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে ময়নাতদন্তের অপেক্ষায় পুলিশ

চট্টগ্রামে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী পলাতক

অভয়নগর প্রতিবেদক

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী জামিজুরী এলাকায় চার কন্যা সন্তানের জননী এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। রোববার রাতে এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।
নিহত নারীর নাম সালমা আক্তার (৩৫)। তিনি বাকপ্রতিবন্ধী ছিলেন বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় পাঁচ বছর আগে নুরুল হুদা তাকে ওই এলাকায় নিয়ে আসেন। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল।
স্থানীয়দের দাবি, অভিযুক্ত নুরুল হুদা এর আগে তার দুই শিশু কন্যাকে বিক্রি করে দিয়েছেন। বড় মেয়ে নুর জাহান (৪) বর্তমানে তার দাদীর কাছে রয়েছে। তাকেও একাধিকবার বিক্রির চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। এছাড়া ১২ দিন বয়সী কন্যা শিশুকেও বিক্রির চেষ্টা এবং স্ত্রীকে মারধরের অভিযোগ তোলেন প্রতিবেশীরা।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে চন্দনাইশ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
থানার অফিসার ইনচার্জ মোঃ ইলিয়াছ হোসেন জানান, ৯৯৯ নম্বরে স্ত্রীকে হত্যার পর লাশ গোপনে দাফনের চেষ্টার খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত স্বামী নুরুল হুদা ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানায়, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।



ফেসবুক কর্নার