April 24, 2026, 6:13 am
শিরোনাম :
দোয়ারাবাজারে মাদকসহ আটক মামুন, ভ্রাম্যমাণ আদালতে এক বছরের কারাদণ্ড ধামইরহাটে পুলিশের অভিযানে ৬৫০০ লিটার চোলাই মদ উদ্ধার ও ধ্বংস কালিগঞ্জের ডিআরএম কলেজের অধ্যক্ষ আবুল বাশার বরখাস্ত শান্তিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন, সপ্তাহজুড়ে সচেতনতা কর্মসূচি তীব্র গরমে অভিভাবকদের পাশে দাঁড়ালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহীন মাহমুদ ডাক্তার হওয়ার স্বপ্নে এগিয়ে চলা তাপস্বীর পাশে জেলা পরিষদ বাগমারায় ৭ মাসের শিশুকে নিয়ে নিখোঁজ গৃহবধূ, উৎকণ্ঠায় পরিবার শিবগঞ্জে টানা চুরির ঘটনায় আতঙ্ক, চার দিনে ১৩ বাড়িতে সিঁধ কাটা মান্দায় জমি বিরোধে সাত বিঘার বোরো ধান কেটে নেওয়ার অভিযোগ ব্যবসা নিয়ে সংঘর্ষ মামলায় এনায়েতনগর যুবদলের তিন নেতা জামিনে মুক্তির পথে

রাজধানীতে পরকীয়ার জেরে বন্ধুকে ২৬ টুকরা করে হত্যা: দাউদকান্দি থেকে মূলহোতা গ্রেফতার

Reporter Name

কুমিল্লা প্রতিনিধি।
রাজধানীর হাইকোর্ট এলাকার জাতীয় ঈদগাহের সামনে থেকে উদ্ধার হওয়া ২৬ টুকরো লাশের ঘটনায় মূলহোতা হিসেবে আশরাফুলের বাল্যবন্ধু জরেযুলকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গোয়ালমারী এলাকা থেকে রমনা গোয়েন্দা বিভাগের একটি টিম দাউদকান্দি মডেল থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করে।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েদ চৌধুরী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। আটক জরেযুল রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার বাসিন্দা।
পুলিশ জানায়, রমনা গোয়েন্দা বিভাগের এডিসি রুবেল হক ও এসি আলী আশরাফের নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে গ্রেফতারকৃত জরেযুলকে প্রথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তদন্তকারীদের প্রাথমিক ধারণা, পরকীয়ার জেরে ব্যক্তিগত দ্বন্দ্ব থেকেই পরিকল্পিতভাবে আশরাফুলকে হত্যা করা হয়।
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডটি পূর্বপরিকল্পিত ছিল এবং এ বিষয়ে আরও তথ্য তদন্তে হাতে এসেছে। আসামিকে আদালতে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে।
হাইকোর্ট এলাকার জাতীয় ঈদগাহের সামনে থেকে উদ্ধার হওয়া মরদেহের অংশগুলোর ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিত করে পুলিশ। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।



ফেসবুক কর্নার