April 24, 2026, 7:02 pm
শিরোনাম :
আইনমন্ত্রীর কড়া বার্তা: বিচার ব্যবস্থায় অনৈতিকতা বরদাস্ত নয় পরিত্যক্ত স্কুল ভবনে মাদক আসর, আতঙ্কে মণিরামপুরের স্থানীয়রা জকসুকে দলীয় কর্মসূচিতে ব্যবহারের অভিযোগে প্রতিবাদ ছাত্রদল-সমর্থিত প্রতিনিধিদের টেকনাফে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক অষ্টঘরিয়ায় পাপ্পু ক্রীড়া চক্রের ফুটবল টুর্নামেন্টে বাহাদিয়া ক্লাবের জয় কলেজের শিক্ষিকাকে পেটানো ও ভাঙচুরের ঘটনা’য় বিএনপি নেতাকে-বহিষ্কার ওয়ারিশ গোপন করে জমি বিক্রির অভিযোগ, কালীগঞ্জে প্রতারণার শিকার ক্রেতা আধুনিকতার পিঠে মধ্যযুগ: রৌমারীতে জ্বালানি সংকটে ফিরছে ‘ঢেঁকি কল’ নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে আহত বহু যাত্রী আইডি যাচাইয়ে ন্যায্যমূল্যে ডিজেল পেয়ে স্বস্তিতে চুয়াডাঙ্গর কৃষকরা

বিএনপি সিদ্ধান্ত না বদলালে আন্দোলনের হুমকি সাদিক কায়েমের

অভয়নগর প্রতিবেদক

সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ায় ফের আলোচনায় বিএনপি। এবার বিএনপির এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করলেন ডাকসু ভিপি ও শিবির নেতা আবু সাদেক কায়েম।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ সমালোচনা করেন তিনি ।

পোস্টে সাদেক কায়েম লিখেছেন, জনরায়কে উপেক্ষা করে বিএনপি সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করছে না। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে বিএনপি নিজেদের সংস্কারবিরোধী অবস্থান পরিষ্কার করেছে।

তিনি আরও লিখেছেন, বিএনপির এমন সিদ্ধান্তের মাধ্যমে দেশে বিদ্যমান ফ্যাসিবাদী কাঠামো অটুট রাখার সুপ্ত বাসনার বহিঃপ্রকাশ। এমন সিদ্ধান্ত থেকে বিএনপি সরে না এলে জুলাই প্রজন্ম রাজপথে নেমে জুলাইয়ের আকাঙ্ক্ষার বাস্তবায়ন করবে।



ফেসবুক কর্নার