October 6, 2026, 7:10 am
শিরোনাম :
পঞ্চগড়ে রিকশাচালক আল আমিন হত্যা মামলায় সাবেক এমপি গ্রেপ্তার জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ, প্রতিপাদ্য নির্ভুল নিবন্ধন শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান চোটের পর ঘুমের সমস্যায় অমিতাভ, বদলাচ্ছেন ব্যস্ত রুটিন বক্তাবলী ফেরিঘাটে দুই ট্রাকের মাঝে চাপায় লাইনম্যান নিহত বোপারার ঝড়ে বাংলাদেশকে হারিয়ে ইংল্যান্ড চ্যাম্পিয়ন্সের জয় ময়মনসিংহ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, চক্রের সন্ধানে তদন্ত ১৪ মিনিটে চার গোল, বেলজিয়ামকে ৪-১ গোলে হারাল ফ্রান্স বাবার সন্দেহে ডিএনএ পরীক্ষা, মিলল হাসপাতালের শিশুবদলের সত্য রুশ ড্রোন হামলায় ভারতীয় নাবিক আহত, দিল্লির কঠোর প্রতিবাদ

বেনাপোল সীমান্তে ১৫ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ

Reporter Name

বেনাপোল প্রতিনিধি
বেনাপোলের রঘুনাথপুর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে নারী, পুরুষ ও শিশুসহ ১৫ বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শনিবার (১৫ নভেম্বর) রাত ১০টার দিকে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
ফেরত আসা ব্যক্তিরা হলেন—
আমিনুর রহমান (৫৬), আব্দুল্লাহ আল মামুন (২৯), হোসেন আলী (২৫), আব্দুল হান্নান (৬০), আকলিমা খাতুন (৫২), শাহানারা খাতুন (১৫), হাফিজুর রহমান (৩১), রেশমা খাতুন (২৮), আজমিরা (০৫), বাবলুর রহমান (৪২), তাহামিনা বেগম (৩৭), জান্নাতুল বুশরা (০৪), তাইজুল ইসলাম (৪৩), নাসিমা খাতুন (৪১) ও শেফালী খাতুন (৩৬)। তাদের বাড়ি সাতক্ষীরা ও খুলনা জেলায়।
বিজিবি জানায়, ভালো কাজের আশায় দালালের মাধ্যমে সাতক্ষীরা ও সুন্দরবন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন তারা। প্রায় চার বছর ধরে কলকাতা অঞ্চলে অবৈধভাবে অবস্থান করার পর ভারতীয় পুলিশ তাঁদের আটক করে।
শনিবার রাতে রঘুনাথপুর বিওপি এলাকায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে পেট্রাপোল বিএসএফ ক্যাম্প কমান্ডার এসি প্রবীণচান্দ আনুষ্ঠানিকভাবে তাঁদের বিজিবির রঘুনাথপুর বিওপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মিজানুর রহমানের কাছে হস্তান্তর করেন। পরে বিজিবি তাঁদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করে।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আল মামুন সাহা জানান, আইনি প্রক্রিয়া শেষে বিএসএফের হস্তান্তর করা ১৫ জনকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হবে।



ফেসবুক কর্নার