November 20, 2026, 12:39 pm
শিরোনাম :
বাঁশখালীতে সরকারি উচ্চ বিদ্যালয়ের ফটকে ‘বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়’ লেখা ব্যানার রাস পূজা ঘিরে সুন্দরবনে বাড়তি নিরাপত্তা, মাঠে একাধিক টিম ঝিনাইদহে ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এখন ইজিবাইক চালক স্বর্ণের দুল-নাকফুল ছিনতাইয়ের সময় হামলায় বৃদ্ধার মৃত্যু পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাসার গেটে আগুন দেওয়ার চেষ্টা, তদন্তে পুলিশ জমি বিরোধে বাবার মরদেহ দাফনে সন্তানদের বাধা কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের সপ্তম চালান রাঙ্গাবালীতে সংরক্ষিত বন দখলের অভিযোগ, বিপাকে বন বিভাগ নিরাপত্তা শঙ্কায় বেনাপোল থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ পীর সাহেব চরমোনাইর বক্তব্য বিকৃত না করার আহ্বান

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের সামনেই চা বিক্রেতাকে পিটিয়ে জখমের অভিযোগ

অভয়নগর প্রতিবেদক

সাতক্ষীরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রকাশ্যে এক চা বিক্রেতাকে মারধরের অভিযোগ উঠেছে ওমেদার শামীম নামে এক ব্যক্তির বিরুদ্ধে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণের সামনে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর অভিযোগ, সহকারী কমিশনার (গোপনীয় শাখা) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ অপু এবং পুলিশ সদস্যদের উপস্থিতিতেই লাঠি দিয়ে চা বিক্রেতা আসাদুজ্জামানকে মারধর করা হয়। তবে কেউ তাকে বাধা দেননি বলে অভিযোগ রয়েছে।
ভুক্তভোগী আসাদুজ্জামান জানান, অভিযুক্ত শামীম দীর্ঘদিন ধরে তার দোকান থেকে চা-সিগারেটসহ বিভিন্ন পণ্য নিতেন। কয়েক মাসের বকেয়া টাকা পরিশোধ নিয়ে বিরোধের জেরে এ ঘটনার সূত্রপাত। তিনি দাবি করেন, পরিকল্পিতভাবে মোবাইল কোর্টের উপস্থিতিকে কাজে লাগিয়ে তাকে ‘চাঁদাবাজ’ আখ্যা দিয়ে প্রকাশ্যে মারধর করা হয়েছে।
ঘটনার পর সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা দ্রুত স্থান ত্যাগ করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও স্থানীয় সচেতন মহল।
তবে সাতক্ষীরা পুলিশ লাইন–এর এসআই সুকুমার মারধরের বিষয়টি অস্বীকার করেছেন। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের বক্তব্য পাওয়া যায়নি। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ফুটেজে অভিযুক্ত শামীমকে বলতে শোনা যায়, চা বিক্রেতা তার দিকে চোখ রাঙিয়েছিল—এ কারণেই তাকে মারধর করা হয়েছে বলে তিনি দাবি করেন।



ফেসবুক কর্নার