April 24, 2026, 7:23 am
শিরোনাম :
সাইবার সুরক্ষা আইন ২০২৬: একটি যুগান্তকারী রক্ষাকবচ সালিস বৈঠকে স্কুলের দেয়াল ধসে সাবেক কাউন্সিলরসহ আহত ৩ প্রবাসী নবী হোসেনের সংসার ভাঙনের অভিযোগ, ন্যায়বিচার চেয়ে প্রশাসনের দ্বারস্থ জবিতে শিক্ষার্থীদের জন্য ফ্রি ব্যাংক অ্যাকাউন্ট সুবিধা চালু ভুল প্রশ্নপত্র ইস্যুতে ১৭৭ শিক্ষার্থী নিয়ে শঙ্কা নেই: জেলা প্রশাসক গোবিন্দগঞ্জে বৈশাখী মেলার আড়ালে অনৈতিক কর্মকাণ্ড: প্রশাসনের অভিযানে আসর ভেঙে দেওয়া শিবপুরে প্রাইভেট পড়াতে অস্বীকৃতি: শিক্ষকের ওপর হামলা, আটক ২ দোয়ারাবাজারে মাদকসহ আটক মামুন, ভ্রাম্যমাণ আদালতে এক বছরের কারাদণ্ড ধামইরহাটে পুলিশের অভিযানে ৬৫০০ লিটার চোলাই মদ উদ্ধার ও ধ্বংস কালিগঞ্জের ডিআরএম কলেজের অধ্যক্ষ আবুল বাশার বরখাস্ত

বান্দরবানে ৭৫০ নারী উদ্যোক্তাকে নগদ অর্থ সহায়তা দিলো বিএনকেএস

Reporter Name

অসীম রায়।

 ৭৫০ নারী উদ্যোক্তাকে নগদ অর্থ সহায়তা দিলো বিএনকেএস-

বান্দরবানের থানচি উপজেলার দুর্গম দুইটি ইউনিয়নের নারী উদ্যোক্তাদের পরিবারিক স্বচ্ছলতা, স্বাবলম্বী ও অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ৭৫০ জনকে নগদ অর্থ সহায়তা দিয়েছে এনজিও সংস্থা বিএনকেএস। এই সহায়তা বিতরণ কার্যক্রম ১৭ নভেম্বর সোমবার সকাল থেকে রেমাক্রী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ ও তিন্দু বাজার প্রাঙ্গণে পৃথকভাবে অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন ইউরোপীয় ইউনিয়নের মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে, বলিপাড়া নারী কল্যাণ সমিতি বিএনকেএসের অংশীদারিত্বে ‘সহনশীল জীবিকার জন্য সহায়তা’ (পিআরএলসি) প্রকল্পের আওতায় ৩৩৫ জন তিন্দু ইউনিয়ন এবং ৪১৫ জন রেমাক্রী ইউনিয়নের নারী উদ্যোক্তাদের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়। ১১৮ জনকে ১০,১০০ টাকা করে মোট ১১ লাখ ৯১ হাজার ৮০০ টাকা এবং ৬৬২ জনকে ৭,২০০ টাকা করে মোট ৪৭ লাখ ৬৬ হাজার ৪০০ টাকা প্রদান করা হয়। সব মিলিয়ে মোট ৫৯ লাখ ৫৮ হাজার ২০০ টাকা বিতরণ করা হয়।

কর্মকর্তারা জানান, ৭৫০ জন নারী উদ্যোক্তাকে গ্রুপ করে মাসব্যাপী হাঁস, মুরগি, ছাগল ও শুকর পালন, রোগে চিকিৎসা ব্যবস্থা এবং ঔষধসহ সকল বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা প্রদান করা হয়েছে।

দুই স্থানে পৃথক বিতরণের সময় মানুষের জন্য ফাউন্ডেশনের মনিটরিং কর্মকর্তা কায়সার জিলানী, প্রকল্প সমন্বয়কারী আলোপ্রিয় চাকমা, গ্রান্ট ম্যানেজার এবিএম গোলাম সারওয়ার, ডেপুটি ম্যানেজার-গ্রান্টস আমানুল্লাহ নূরী, টেকনিক্যাল অফিসার কথিকা খীসা, রেমাক্রী ইউপি চেয়ারম্যানের প্রতিনিধি হ্লাথোয়াইপ্রু মারমা, বিএনকেএস প্রকল্প সমন্বয়কারী পেশন চাকমা, ফিন্যান্স ডাইরেক্টর আবামং মারমা, ফিন্যান্স ম্যানেজার মাম্যাসিং মারমা, এ্যাডমিন অফিসার চাইসামং মারমা, টেকনিক্যাল অফিসার হ্লাগ্যউ মারমা এবং মাঠ পর্যায়ের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। এছাড়া দুই ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী মেম্বার ও ওয়ার্ড মেম্বারসহ পাড়া-করবাড়ি হেডম্যানরাও সহযোগিতা করেছেন।

অসীম রায় (অশ্বিনী)

বান্দরবান



ফেসবুক কর্নার