April 24, 2026, 7:23 am
শিরোনাম :
সাইবার সুরক্ষা আইন ২০২৬: একটি যুগান্তকারী রক্ষাকবচ সালিস বৈঠকে স্কুলের দেয়াল ধসে সাবেক কাউন্সিলরসহ আহত ৩ প্রবাসী নবী হোসেনের সংসার ভাঙনের অভিযোগ, ন্যায়বিচার চেয়ে প্রশাসনের দ্বারস্থ জবিতে শিক্ষার্থীদের জন্য ফ্রি ব্যাংক অ্যাকাউন্ট সুবিধা চালু ভুল প্রশ্নপত্র ইস্যুতে ১৭৭ শিক্ষার্থী নিয়ে শঙ্কা নেই: জেলা প্রশাসক গোবিন্দগঞ্জে বৈশাখী মেলার আড়ালে অনৈতিক কর্মকাণ্ড: প্রশাসনের অভিযানে আসর ভেঙে দেওয়া শিবপুরে প্রাইভেট পড়াতে অস্বীকৃতি: শিক্ষকের ওপর হামলা, আটক ২ দোয়ারাবাজারে মাদকসহ আটক মামুন, ভ্রাম্যমাণ আদালতে এক বছরের কারাদণ্ড ধামইরহাটে পুলিশের অভিযানে ৬৫০০ লিটার চোলাই মদ উদ্ধার ও ধ্বংস কালিগঞ্জের ডিআরএম কলেজের অধ্যক্ষ আবুল বাশার বরখাস্ত

মোল্লাহাটে ১ হাজার ৭০০ কৃষকের মাঝে ধান বীজ বিতরণ

Reporter Name

রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় বিনামূল্যে ১ হাজার ৭০০ কৃষকের মাঝে ধান বীজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ বীজ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় রবি মৌসুমে বোরো হাইব্রিড ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির মাধ্যমে কৃষকদের মাঝে এসএল-৮এইচ জাতের ধান বীজ প্রদান করা হয়।
বিতরণী অনুষ্ঠানটির উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) সুস্মিতা সাহা।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. মতিয়র রহমান বলেন, “সঠিক সময়ে বীজ বিতরণ করা হয়েছে। ফলে বোরো মৌসুমে কৃষকরা আশানুরূপ ফলন পাবেন বলে আমরা আশা করছি।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, এসএপিপিও মো. আজিজুর রহমান, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আজিজুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা অজয় মল্লিক, সাইফুর রহমান, রুবেল মোল্লা এবং সুবিধাভোগী কৃষক-কৃষাণীরা।



ফেসবুক কর্নার