April 24, 2026, 7:24 am
শিরোনাম :
সাইবার সুরক্ষা আইন ২০২৬: একটি যুগান্তকারী রক্ষাকবচ সালিস বৈঠকে স্কুলের দেয়াল ধসে সাবেক কাউন্সিলরসহ আহত ৩ প্রবাসী নবী হোসেনের সংসার ভাঙনের অভিযোগ, ন্যায়বিচার চেয়ে প্রশাসনের দ্বারস্থ জবিতে শিক্ষার্থীদের জন্য ফ্রি ব্যাংক অ্যাকাউন্ট সুবিধা চালু ভুল প্রশ্নপত্র ইস্যুতে ১৭৭ শিক্ষার্থী নিয়ে শঙ্কা নেই: জেলা প্রশাসক গোবিন্দগঞ্জে বৈশাখী মেলার আড়ালে অনৈতিক কর্মকাণ্ড: প্রশাসনের অভিযানে আসর ভেঙে দেওয়া শিবপুরে প্রাইভেট পড়াতে অস্বীকৃতি: শিক্ষকের ওপর হামলা, আটক ২ দোয়ারাবাজারে মাদকসহ আটক মামুন, ভ্রাম্যমাণ আদালতে এক বছরের কারাদণ্ড ধামইরহাটে পুলিশের অভিযানে ৬৫০০ লিটার চোলাই মদ উদ্ধার ও ধ্বংস কালিগঞ্জের ডিআরএম কলেজের অধ্যক্ষ আবুল বাশার বরখাস্ত

কুয়েটে গ্রেড–০৯ তদূর্ধ্ব কর্মকর্তাদের চাকরিবিধি, শৃঙ্খলা ও আচরণবিধি বিষয়ক মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত

Reporter Name

মোঃ মামুন মোল্লা, খুলনা:
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে গ্রেড–০৯ তদূর্ধ্ব কর্মকর্তাদের জন্য “চাকরিবিধি, শৃঙ্খলা ও আচরণবিধি” বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শনিবার (২২ নভেম্বর) সম্পন্ন হয়েছে। দিনব্যাপী এ কর্মশালা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি এবং বিধিবদ্ধ কাঠামো শক্তিশালী করার লক্ষ্যে আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ অনুষদের ডীন এবং রুটিন দায়িত্বে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আবুল কালাম আজাদ। তিনি বলেন, “একটি প্রতিষ্ঠানে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দক্ষতা নিশ্চিত করতে কর্মকর্তাদের চাকরিবিধি ও আচরণবিধি সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা জরুরি। বিধিমালা যথাযথভাবে অনুসরণ করলে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে।”
প্রশিক্ষণের আলোচ্য বিষয় হিসেবে সরকারি চাকরিবিধি, বিশ্ববিদ্যালয়ের স্বশাসিত বিধিমালা, শৃঙ্খলা ও আপিল বিধি এবং ছুটি বিধির বিভিন্ন ধাপ বিস্তারিত উপস্থাপন করা হয়। রিসোর্স পার্সন হিসেবে অংশ নেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. এ. এন. এম. মিজানুর রহমান এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. শেখ শরিফুল আলম। তারা হাতে–কলমে উদাহরণসহ জটিল বিধানগুলো সহজভাবে ব্যাখ্যা করেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
প্রশিক্ষণ কর্মশালার সভাপতিত্ব করেন আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোঃ হাসানুজ্জামান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের গুণগত মানোন্নয়নে আইকিউএসি নিয়মিতভাবে বিভিন্ন প্রশিক্ষণ আয়োজন করছে এবং এ ধরনের আয়োজন প্রশাসনিক দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. মোঃ নূর কুতুবুল আলম।
মৌলিক এই প্রশিক্ষণে কুয়েটের সকল গ্রেড–০৯ তদূর্ধ্ব কর্মকর্তা অংশগ্রহণ করেন।



ফেসবুক কর্নার