August 4, 2026, 11:08 am
শিরোনাম :
চট্টগ্রাম সফরে হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সানি লিওনকে কাস্ট করা ছিল কাকতালীয় ঘটনা’—মহেশ ভাট প্রকাশ্যে ছাত্রলীগের ঝটিকা মিছিল, এলাকায় চাঞ্চল্য কুমারখালীতে চক্ষু হাসপাতালের বিরুদ্ধে ভুল চিকিৎসা ও অনিয়মের অভিযোগ ভুয়া পুলিশ পরিচয়ে প্রতারণা, পাঁচ মামলার আসামি গ্রেপ্তার সংবাদ সম্মেলনে বিএনপি নেতার বিরুদ্ধে হামলা-জমি দখলসহ নানা অভিযোগ লাইভে কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি দেশটাকে খোকলা করে লুটেরা গোষ্ঠী লুটেই যাচ্ছে: আসিফ সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক আজ ইউক্রেনের ‘ক্ষমা চাওয়ার’ পর তিন স্থানে হামলার পরিকল্পনা বাতিল ইরানের

সাতকানিয়া–লোহাগাড়ায় মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

Reporter Name

মোঃ মিজান, লোহাগাড়া (চট্টগ্রাম):
সাতকানিয়া ও লোহাগাড়া এলাকায় মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে দু’জন শারীরিক প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। সংগঠনটির সামাজিক ও মানবিক সেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে এ আয়োজন করা হয়।
ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা জানান, চলাচলে অক্ষম দুইজন সুবিধাবঞ্চিত মানুষের দৈনন্দিন জীবনযাত্রা সহজ করার উদ্দেশ্যে এ হুইলচেয়ার প্রদান করা হয়েছে। এতে উপকারভোগীরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারবেন এবং তাদের পরিবারও স্বস্তি ফিরে পাবে।
হুইলচেয়ার গ্রহণের সময় উপকারভোগীরা নিজেদের অনুভূতি প্রকাশ করে বলেন, আগে চলাফেরা করতে অনেক কষ্ট হতো। নতুন হুইলচেয়ার তাদের জীবনে স্বস্তি ও স্বাধীনতার নতুন সুযোগ সৃষ্টি করেছে। তারা মানবিক ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ফাউন্ডেশনের সংশ্লিষ্টরা জানান, এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য সহযোগিতা অব্যাহত থাকবে এবং ভবিষ্যতেও আরও মানবিক উদ্যোগ নেওয়া হবে।



ফেসবুক কর্নার