April 23, 2026, 8:55 pm
শিরোনাম :
ধামইরহাটে পুলিশের অভিযানে ৬৫০০ লিটার চোলাই মদ উদ্ধার ও ধ্বংস কালিগঞ্জের ডিআরএম কলেজের অধ্যক্ষ আবুল বাশার বরখাস্ত শান্তিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন, সপ্তাহজুড়ে সচেতনতা কর্মসূচি তীব্র গরমে অভিভাবকদের পাশে দাঁড়ালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহীন মাহমুদ ডাক্তার হওয়ার স্বপ্নে এগিয়ে চলা তাপস্বীর পাশে জেলা পরিষদ বাগমারায় ৭ মাসের শিশুকে নিয়ে নিখোঁজ গৃহবধূ, উৎকণ্ঠায় পরিবার শিবগঞ্জে টানা চুরির ঘটনায় আতঙ্ক, চার দিনে ১৩ বাড়িতে সিঁধ কাটা মান্দায় জমি বিরোধে সাত বিঘার বোরো ধান কেটে নেওয়ার অভিযোগ ব্যবসা নিয়ে সংঘর্ষ মামলায় এনায়েতনগর যুবদলের তিন নেতা জামিনে মুক্তির পথে সিংগাইরে নারীর মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে ময়নাতদন্তের অপেক্ষায় পুলিশ

জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জনমনে প্রশ্ন আছে: রুমিন ফারহানা

Reporter Name

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদ নির্বাচন হবে কি না, তা নিয়ে জনমনে প্রশ্ন আছে বলে মন্তব্য করেছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।
শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বেড়তলা মাঠে জনসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
রুমিন ফারহানা বলেন, জাতীয় সংসদ নির্বাচন নিয়ে স্বাভাবিকভাবেই একটা ভয়-ভীতির জায়গা আছে। কারণ বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের নানা দাবি-দাওয়া নিয়ে সামনে আসছে। তারা কখনো বলছে নিম্নকক্ষে পিআর না হলে নির্বাচন করবে না, কখনো বলছে নির্বাচনের আগে গণভোট না হলে তারা নির্বাচন করবে না, আবার কখনো বলছে জাতীয় পার্টিসহ ১৪ দলকে নিষিদ্ধ না করা হলে নির্বাচন করবে না। এমন পরিস্থিতিতে নির্বাচন ঘিরে অনিশ্চয়তা আছে।
তিনি আরো বলেন, স্বাধীনতার ৫৩ বছর পর সরকারে না থেকেও যারা সরকারি সুযোগ-সুবিধা পাচ্ছে, তাদের অনেকেই সেই সুযোগ-সুবিধা ছাড়তে রাজি না। তাই নির্বাচন নিয়ে মানুষের মনে প্রশ্ন দেখা দিয়েছে।
এ সময়, তার নির্বাচনি এলাকা ব্রাহ্মণবাড়িয়া-২ ( সরাইল -আশুগঞ্জ) আসন থেকে বিএনপি মনোনীত কোনো প্রার্থী ঘোষণা না করায় তিনি স্বতন্ত্র প্রার্থী হবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিগত ১৭ বছর তিনি মজলুম ও নির্যাতিত মানুষের পাশে থেকে কাজ করে গেছেন। সব সময় দল ও দলের নেতাকর্মীদের পাশে ছিলেন। তাই তাদের সিদ্ধান্তই হবে আমার সিদ্ধান্ত। তাদের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে আমার রাজনীতি কোন পথে যাবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে পানিস্বর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠন এই জনসভার আয়োজন করে। এতে পানিশ্বর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. সামসুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন পানিশ্বর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মুস্তাফা মেম্বার, আশুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাসির মুন্সি প্রমুখ।



ফেসবুক কর্নার