October 6, 2026, 6:33 am
শিরোনাম :
পঞ্চগড়ে রিকশাচালক আল আমিন হত্যা মামলায় সাবেক এমপি গ্রেপ্তার জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ, প্রতিপাদ্য নির্ভুল নিবন্ধন শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান চোটের পর ঘুমের সমস্যায় অমিতাভ, বদলাচ্ছেন ব্যস্ত রুটিন বক্তাবলী ফেরিঘাটে দুই ট্রাকের মাঝে চাপায় লাইনম্যান নিহত বোপারার ঝড়ে বাংলাদেশকে হারিয়ে ইংল্যান্ড চ্যাম্পিয়ন্সের জয় ময়মনসিংহ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, চক্রের সন্ধানে তদন্ত ১৪ মিনিটে চার গোল, বেলজিয়ামকে ৪-১ গোলে হারাল ফ্রান্স বাবার সন্দেহে ডিএনএ পরীক্ষা, মিলল হাসপাতালের শিশুবদলের সত্য রুশ ড্রোন হামলায় ভারতীয় নাবিক আহত, দিল্লির কঠোর প্রতিবাদ

রাজবাড়ীতে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় যুবদল নেতা

Reporter Name

নিজস্ব প্রতিবেদক।

রাজবাড়ী সদর উপ‌জেলার খানখানাপু‌রে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন মো. তাজুল ইসলাম নামে এক যুবদল নেতা।
সোমবার (২৪ নভেম্বর) বিকেলে তার নিজ বাড়িতে বাবার জানাজায় অংশগ্রহণ করেন তিনি।

তাজুল ইসলাম সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের দত্তপাড়া এলাকার মোমিন পাটুয়ারীর ছেলে ও খানখানাপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক।
রাজবাড়ী থানার ওসি মো. মাহামুদুর রহমান জানান, তাজুল ইসলাম অস্ত্র মামলায় কারাগারে থাকা অবস্থায় গতকাল রাতে তার বাবার মৃত্যু হয়। পরিবারের আবেদনের ভিত্তিতে রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তারের অনুমতিক্রমে পুলিশের সতর্ক পাহারায় তার বাবার জানাজায় নিয়ে যাওয়া হয়। জানাজা শেষে তাকে আবার জেল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত ৯ নভেম্বর রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় ও খানখানাপুর দত্তপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাজুল ইসলাম ও আকাশ মোল্লা নামের দুইজনকে আটক করে যৌথবাহিনী।
এ সময়, তাদের দেয়া তথ্যে ভিত্তিতে ১টি দেশীয় পিস্তল, ৬ রাউন্ড ওয়ান শুটারগানের গুলি, ২ রাউন্ড পিস্তলের বুলেট ও ১টি মোবাইল ফোন উদ্ধার করে যৌথবাহিনীর সদস্যরা।



ফেসবুক কর্নার