October 6, 2026, 6:26 am
শিরোনাম :
পঞ্চগড়ে রিকশাচালক আল আমিন হত্যা মামলায় সাবেক এমপি গ্রেপ্তার জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ, প্রতিপাদ্য নির্ভুল নিবন্ধন শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান চোটের পর ঘুমের সমস্যায় অমিতাভ, বদলাচ্ছেন ব্যস্ত রুটিন বক্তাবলী ফেরিঘাটে দুই ট্রাকের মাঝে চাপায় লাইনম্যান নিহত বোপারার ঝড়ে বাংলাদেশকে হারিয়ে ইংল্যান্ড চ্যাম্পিয়ন্সের জয় ময়মনসিংহ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, চক্রের সন্ধানে তদন্ত ১৪ মিনিটে চার গোল, বেলজিয়ামকে ৪-১ গোলে হারাল ফ্রান্স বাবার সন্দেহে ডিএনএ পরীক্ষা, মিলল হাসপাতালের শিশুবদলের সত্য রুশ ড্রোন হামলায় ভারতীয় নাবিক আহত, দিল্লির কঠোর প্রতিবাদ

কিশোরীকে জোরপূর্বক মেশিন ঘরে নিয়ে যায় মানিক, অতঃপর…

Reporter Name

টাঙ্গাইল প্রতিনিধি,

টাঙ্গাইলের কালিহাতীতে মাঠে শাক তুলতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন ১৪ বছরের এক কিশোরী। রোববার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের ঘড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে ওই কিশোরীর মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

পরিবার সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরে স্কুল থেকে ফিরে ওই কিশোরী কৃষি জমিতে শাক তুলতে যায়। এ সময় স্থানীয় মানিক নামের এক যুবক তাকে পরিত্যক্ত মেশিন ঘরে জোরপূর্বক ধর্ষণ করে। এরপর ভুক্তভোগী কিশোরীকে নিয়ে তার মা ধর্ষক মানিকের বাড়িতে গেলে মা ও মেয়েকে তার ছেলে ও বাড়ির লোকজন মিলে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। পরে ওই কিশোরীর মা বাদী হয়ে কালিহাতী থানায় একটি মামলা দায়ের করেন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, ঘটনার বিষয়ে মামলা হয়েছে। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত মানিককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।



ফেসবুক কর্নার