April 24, 2026, 8:43 am
শিরোনাম :
সাইবার সুরক্ষা আইন ২০২৬: একটি যুগান্তকারী রক্ষাকবচ সালিস বৈঠকে স্কুলের দেয়াল ধসে সাবেক কাউন্সিলরসহ আহত ৩ প্রবাসী নবী হোসেনের সংসার ভাঙনের অভিযোগ, ন্যায়বিচার চেয়ে প্রশাসনের দ্বারস্থ জবিতে শিক্ষার্থীদের জন্য ফ্রি ব্যাংক অ্যাকাউন্ট সুবিধা চালু ভুল প্রশ্নপত্র ইস্যুতে ১৭৭ শিক্ষার্থী নিয়ে শঙ্কা নেই: জেলা প্রশাসক গোবিন্দগঞ্জে বৈশাখী মেলার আড়ালে অনৈতিক কর্মকাণ্ড: প্রশাসনের অভিযানে আসর ভেঙে দেওয়া শিবপুরে প্রাইভেট পড়াতে অস্বীকৃতি: শিক্ষকের ওপর হামলা, আটক ২ দোয়ারাবাজারে মাদকসহ আটক মামুন, ভ্রাম্যমাণ আদালতে এক বছরের কারাদণ্ড ধামইরহাটে পুলিশের অভিযানে ৬৫০০ লিটার চোলাই মদ উদ্ধার ও ধ্বংস কালিগঞ্জের ডিআরএম কলেজের অধ্যক্ষ আবুল বাশার বরখাস্ত

মহেশপুর সীমান্তে ৫৮ বিজিবির পৃথক অভিযানে ফেন্সিডিল উদ্ধার, নারী আটক

Reporter Name

মোঃ আবু সাইদ শওকত আলী, ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে মাদক ও অবৈধ পারাপার রোধে ৫৮ বিজিবি পরিচালিত পৃথক দুই অভিযানে ৪০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার এবং এক বাংলাদেশি নারীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ নভেম্বর রাত ৯টা ৩০ মিনিটে নিমতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৭৫/৩-এস থেকে প্রায় ২০০ গজ অভ্যন্তরে ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মাঠে মো. আজগর আলীর আখক্ষেতে হাবিলদার শিশির কুমার হালদারের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় আসামীবিহীন অবস্থায় ৪০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।
অপরদিকে, একই রাত প্রায় ১০টার দিকে মাটিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৫৩/১-এস থেকে ২০০ গজ অভ্যন্তরে মকরধ্বজপুরের কারবালা এলাকায় নিয়মিত টহল পরিচালনা করছিলেন হাবিলদার মোহাম্মদ শহিদুল ইসলামের নেতৃত্বাধীন দল। টহলের সময় অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করার অভিযোগে এক নারীকে আটক করা হয়। পরবর্তীতে আটক ওই নারীকে মানবাধিকার সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার, যশোর শাখার প্রতিনিধির নিকট হস্তান্তর করা হয়েছে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান ও মানবপাচার প্রতিরোধে মহেশপুর ব্যাটালিয়নের নিয়মিত টহল এবং গোয়েন্দা নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার