April 24, 2026, 8:43 am
শিরোনাম :
সাইবার সুরক্ষা আইন ২০২৬: একটি যুগান্তকারী রক্ষাকবচ সালিস বৈঠকে স্কুলের দেয়াল ধসে সাবেক কাউন্সিলরসহ আহত ৩ প্রবাসী নবী হোসেনের সংসার ভাঙনের অভিযোগ, ন্যায়বিচার চেয়ে প্রশাসনের দ্বারস্থ জবিতে শিক্ষার্থীদের জন্য ফ্রি ব্যাংক অ্যাকাউন্ট সুবিধা চালু ভুল প্রশ্নপত্র ইস্যুতে ১৭৭ শিক্ষার্থী নিয়ে শঙ্কা নেই: জেলা প্রশাসক গোবিন্দগঞ্জে বৈশাখী মেলার আড়ালে অনৈতিক কর্মকাণ্ড: প্রশাসনের অভিযানে আসর ভেঙে দেওয়া শিবপুরে প্রাইভেট পড়াতে অস্বীকৃতি: শিক্ষকের ওপর হামলা, আটক ২ দোয়ারাবাজারে মাদকসহ আটক মামুন, ভ্রাম্যমাণ আদালতে এক বছরের কারাদণ্ড ধামইরহাটে পুলিশের অভিযানে ৬৫০০ লিটার চোলাই মদ উদ্ধার ও ধ্বংস কালিগঞ্জের ডিআরএম কলেজের অধ্যক্ষ আবুল বাশার বরখাস্ত

৩২ কেজি হরিণের মাংস, মাথা, পা ও ফাঁদসহ শিকারি আটক

Reporter Name

বাগেরহাট প্রতিনিধি,

বাগেরহাটের মোংলায় কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে ৩২ কেজি হরিণের মাংস, মাথা, পা ও ফাঁদসহ ১ শিকারি আটক হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর)  দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার মধ্যরাতে কোস্টগার্ড স্টেশন হারবাড়িয়া ও পুলিশের সমন্বয়ে বাগেরহাটের মোংলা থানাধীন কানাইনগর এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় তল্লাশি করে ৩২ কেজি হরিণের মাংস, ২টি মাথা, ৮টি পা ও প্রায় ২ হাজার মিটার হরিণ শিকারের ফাঁদসহ ১ হরিণ শিকারিকে আটক করা হয়।

জব্দকৃত হরিণের মাংস, মাথা, পা, শিকারের ফাঁদ এবং আটককৃত ব্যক্তির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।



ফেসবুক কর্নার