October 6, 2026, 7:09 am
শিরোনাম :
পঞ্চগড়ে রিকশাচালক আল আমিন হত্যা মামলায় সাবেক এমপি গ্রেপ্তার জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ, প্রতিপাদ্য নির্ভুল নিবন্ধন শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান চোটের পর ঘুমের সমস্যায় অমিতাভ, বদলাচ্ছেন ব্যস্ত রুটিন বক্তাবলী ফেরিঘাটে দুই ট্রাকের মাঝে চাপায় লাইনম্যান নিহত বোপারার ঝড়ে বাংলাদেশকে হারিয়ে ইংল্যান্ড চ্যাম্পিয়ন্সের জয় ময়মনসিংহ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, চক্রের সন্ধানে তদন্ত ১৪ মিনিটে চার গোল, বেলজিয়ামকে ৪-১ গোলে হারাল ফ্রান্স বাবার সন্দেহে ডিএনএ পরীক্ষা, মিলল হাসপাতালের শিশুবদলের সত্য রুশ ড্রোন হামলায় ভারতীয় নাবিক আহত, দিল্লির কঠোর প্রতিবাদ

ঝিনাইদহে কৃষকের ছদ্মবেশে ২ ডাকাত ধরলো পুলিশ

Reporter Name

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুরে কৃষকের ছদ্মবেশে অভিযান চালিয়ে দুই আন্তঃজেলা ডাকাত দলের সদস্যকে আটক করেছে থানা পুলিশ। বুধবার সন্ধ্যায় মহেশপুর উপজেলার দুর্গাপুর পদ্মবিলা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা মহেশপুর পৌর এলাকার বেগমপুর গ্রামের আবুল কাশেমের ছেলে সোহেল রানা (৩০) এবং চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ নফর কান্দি গ্রামের মসলেম খলিখার ছেলে আলী হোসেন (৪০)। বেশ কিছুদিন ধরে তারা মহেশপুর উপজেলা ও আশপাশের এলাকায় রাস্তায় গাছ ফেলে যানবাহন আটকিয়ে ডাকাতি করে আসছিলো বলে পুলিশ জানায়।

মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুরের পদ্মবিল এলাকায় অভিযান চালিয়ে তাদেরক আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুই ডাকাত বিভিন্ন এলাকায় ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলেও জানান থানার ওসি। আটককৃত ডাকাতদের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলার প্রস্তুতি চলছে।



ফেসবুক কর্নার