August 4, 2026, 1:00 pm
শিরোনাম :
লাইসেন্সহীন সিএনজির দৌরাত্ম্য, বাড়ছে দুর্ঘটনা ও অপরাধ রোমান্টিক ছবির সঙ্গে কী বার্তা দিলেন দেব-শুভশ্রী? ভারত থেকে আমদানিতে কাঁচা মরিচের দাম অর্ধেকের বেশি কমেছে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চট্টগ্রাম সফরে হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সানি লিওনকে কাস্ট করা ছিল কাকতালীয় ঘটনা’—মহেশ ভাট প্রকাশ্যে ছাত্রলীগের ঝটিকা মিছিল, এলাকায় চাঞ্চল্য কুমারখালীতে চক্ষু হাসপাতালের বিরুদ্ধে ভুল চিকিৎসা ও অনিয়মের অভিযোগ ভুয়া পুলিশ পরিচয়ে প্রতারণা, পাঁচ মামলার আসামি গ্রেপ্তার সংবাদ সম্মেলনে বিএনপি নেতার বিরুদ্ধে হামলা-জমি দখলসহ নানা অভিযোগ

শীতের কুয়াশায় ভাপা পিঠার ধোঁয়ায় জমে উঠছে গ্রামীণ আড্ডা

Reporter Name

 

মোঃ মিজান, লোহাগাড়া (চট্টগ্রাম)
শীতের আগমনে গ্রামবাংলার সকাল–সন্ধ্যা এখন ভরে উঠেছে ভাপা পিঠার তপ্ত সুবাসে। কুয়াশাচ্ছন্ন ভোরে মাটির চুলার হাঁড়ি থেকে উঠা ধোঁয়া মানুষের দৃষ্টি ও মন দুটোই টেনে নেয়। গ্রামাঞ্চলের দোকান, হাট-বাজার বা রাস্তার মোড়ে তৈরি হয় ছোট ছোট আড্ডার আসর, যেখানে শীতের উষ্ণতা খুঁজে পান সবাই।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, শীত এলেই ভাপা পিঠার দোকানগুলো মিলনমেলায় পরিণত হয়। স্কুল–কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে দিনমজুর, কৃষক, কর্মজীবী মানুষ—সবাই কিছুক্ষণের জন্য হলেও থামেন গরম পিঠার স্বাদ নিতে। এতে যেমন শীত নিবারণ হয়, তেমনি জমে ওঠে হাসি–আড্ডায় ভরা সামাজিক মিলন। সেই ধারাবাহিকতায় আজ লোহাগাড়ার সুনামধন্য প্রতিষ্ঠান ‘ভাতঘর ইউনিট–২’ ছিল মানুষের পদচারণায় জমজমাট।
পিঠা বিক্রেতা মোঃ মোশারফ হোসেন জানান, শীতের মৌসুম এলেই তাদের ব্যস্ততা বেড়ে যায়। বিকেল নামার সঙ্গে সঙ্গে দোকানের সামনে লম্বা লাইন গড়ে ওঠে। ভাপা পিঠা বানানোর সময় যে ঘ্রাণ ও ধোঁয়া ছড়ায়—সেই গন্ধই ক্রেতাদের আকর্ষণের অন্যতম কারণ বলে তিনি উল্লেখ করেন। শুধু পিঠার স্বাদ নয়, অনেকেই এখানে দাঁড়িয়ে গল্প করেও সময় কাটান। তার ভাষায়, “আমার দোকানটা শীতকালে আসলেই একটা মিলনমেলায় পরিণত হয়।” আগের বছরের তুলনায় এ বছর বিক্রি আরও বেড়েছে; দিনে প্রায় ৬০০–৭০০টি পিঠা বিক্রি হচ্ছে।
শীতের কুয়াশা, ভাপা পিঠার ধোঁয়া আর মানুষের হাসি–আড্ডায় গ্রামীণ পরিবেশ যেন আরও প্রাণবন্ত হয়ে ওঠে। শীতকাল তাই শুধু পিঠার স্বাদ নয়, সামাজিক বন্ধন আরও জোরদার করার এক অনন্য সময়।



ফেসবুক কর্নার