March 7, 2026, 2:33 pm
শিরোনাম :
দুবাই বিমানবন্দরে আংশিকভাবে বিমান চলাচল শুরু সাতক্ষীরায় হানি ট্রাপ মামলার আসামিদের প্রকাশ্য ঘোরাঘুরি, বাদিকে হুমকির অভিযোগ গুম ও শহীদ পরিবারের পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী ভাঙ্গুড়ার শরৎনগর পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া কাতার থেকে এলএনজি নিয়ে বাংলাদেশের পথে কার্গো জাহাজ গাইবান্ধায় দানকৃত জমি দখলমুক্ত করে বাজার স্থাপনের দাবি এলাকাবাসীর ঈদ উপলক্ষে ২৮০ অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ স্বপ্নের অংকুর যুব সংগঠনের বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহর মোকামতলায় নতুন কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন: শিক্ষার প্রসারে প্রতিশ্রুতি প্রতিমন্ত্রী মীর শাহে আলমের

রাজশাহী সীমান্তে ৯ বোতল ভারতীয় মদ জব্দ

Reporter Name

মোঃ আব্দুল মালেক, রাজশাহী:
রাজশাহীর চরমাজারদিয়া সীমান্ত এলাকা থেকে ৯ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)–এর চরমাজারদিয়া বিওপির একটি বিশেষ আভিযানিক দল অভিযান পরিচালনা করে।
শুক্রবার (২৮ নভেম্বর) গভীর রাতে বিজিবি-১ একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাদের একটি দল জানতে পারে দামকুড়া থানার বাবলাচর এলাকায় মাঠের ভেতর দিয়ে মাদক পাচার হতে পারে। তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা মাসকালাই ক্ষেতে তল্লাশি চালান এবং একটি ঘাসভর্তি বস্তা পড়ে থাকতে দেখেন। স্থানীয় কৃষকদের জিজ্ঞাসাবাদে জানা যায়, বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা বস্তাটি ফেলে পালিয়ে যায়।
পরে বস্তাটি খোলার পর বিজিবি সদস্যরা মালিকবিহীন ৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন। জব্দকৃত মদ দামকুড়া থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে বিজিবি জানিয়েছে।



ফেসবুক কর্নার