June 26, 2026, 4:47 am
শিরোনাম :
বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করল ভারত নিজের বায়োপিকে অভিনয় করতে চান পপি ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ১৬৪ জনের মরদেহ উদ্ধার গুপ্তধনের লোভে সর্বস্বান্ত পরিবার, ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকে মারধরের অভিযোগ, প্রতিবাদে মহাসড়ক অবরোধ কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ ব্রাহ্মণবাড়িয়ায় শিশুমৃত্যুর অভিযোগ: ভুল ইনজেকশন নিয়ে তোলপাড়, তদন্তের দাবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে হত্যা, আরেক কন্যা আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব চীনের সঙ্গে আরো গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে ফারজানা সিঁথি, আলোচনায় নতুন প্রজন্মের অংশগ্রহণ

সাদমান হাসান স্টাফ রিপোর্টার

 

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছেন জুলাই আন্দোলনের সময় আলোচিত মুখ ফারজানা সিঁথি। শনিবার (১১ এপ্রিল) তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
দলীয় সূত্রে জানা যায়, সিঁথি নড়াইল-২ আসনের বিপরীতে সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এ বিষয়ে তিনি গণমাধ্যমকে বলেন, “আমি অফিশিয়ালি একটি ব্রিফ করব, তখন বিস্তারিত জানাব। আমি আশাবাদী, চূড়ান্তভাবে মনোনীত হবো।”
ফারজানা সিঁথি ২০২৪ সালের আগস্টে রাজধানীর শাহবাগ এলাকায় এক ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসেন। এরপর থেকে তিনি জনপরিসরে পরিচিত একটি মুখে পরিণত হন।
ব্যক্তিগত জীবনে তিনি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ‘দ্য হাঙ্গার প্রজেক্ট, বাংলাদেশ’-এর বরগুনা সদর শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্স-এর শিক্ষার্থী।
উল্লেখ্য, বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম শুরু হয় শুক্রবার (১০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে। দলীয় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী জানান, ১২ এপ্রিল পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তরুণ ও সামাজিকভাবে সক্রিয় ব্যক্তিদের এই অংশগ্রহণ বিএনপির ভবিষ্যৎ নেতৃত্ব কাঠামোয় নতুন প্রজন্মের উপস্থিতির ইঙ্গিত দিচ্ছে।



ফেসবুক কর্নার