April 23, 2026, 2:30 pm
শিরোনাম :
মান্দায় জমি বিরোধে সাত বিঘার বোরো ধান কেটে নেওয়ার অভিযোগ ব্যবসা নিয়ে সংঘর্ষ মামলায় এনায়েতনগর যুবদলের তিন নেতা জামিনে মুক্তির পথে সিংগাইরে নারীর মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে ময়নাতদন্তের অপেক্ষায় পুলিশ শেরপুরে জমি দখলের অভিযোগে উত্তেজনা, জোরপূর্বক ঘর নির্মাণের দাবি ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসকের বিরুদ্ধে শিক্ষকম্পতিকে লাঞ্ছনার অভিযোগ কমলনগরে ‘খলিল বাহিনী’ আতঙ্ক: ধর্ষণচেষ্টা, চুরি-ডাকাতির অভিযোগে উত্তাল জনপদ দেড় মাস ধরে আদালত চত্বরে ময়লার স্তূপ, দুর্ভোগে বিচারপ্রার্থী ও ব্যবসায়ীরা নলডাঙ্গায় আগুনে কৃষকের ৮টি ছাগল পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২ লাখ টাকা প্রধান শিক্ষকের অবহেলায় এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারল না শিক্ষার্থী খুলনায় গুপ্ত রাজনীতির বিরুদ্ধে ছাত্রদলের দেয়াললিখন

সংসদ অধিবেশন সরাসরি দেখার সুযোগ পাচ্ছে ১৫০ শিক্ষার্থী, মানতে হবে ৬ শর্ত

সাদমান হাসান স্টাফ রিপোর্টার

রাজধানীর শিক্ষার্থীদের জন্য জাতীয় সংসদের অধিবেশন সরাসরি দেখার সুযোগ সৃষ্টি করেছে সরকার। নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে ঢাকা মহানগরীর ১৫০ জন শিক্ষার্থী ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন দর্শনার্থী গ্যালারি থেকে প্রত্যক্ষ করতে পারবেন।
মঙ্গলবার (২১ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ১৫০টি আসনের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতায় ১০০ জন, কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতায় ২৫ জন এবং মাদরাসা শিক্ষা অধিদপ্তরের আওতায় ২৫ জন শিক্ষার্থী এ সুযোগ পাবেন। সংসদ সচিবালয়ের দর্শনার্থী গ্যালারিতে শিশু গ্যালারির ৫০টি এবং শিউলী/শিমুল গ্যালারির ১০০টি আসন বরাদ্দ রাখা হয়েছে।
আবেদন ও শর্তাবলি
জাতীয় সংসদ ভবন ভিজিট নীতিমালা-২০১৮ অনুযায়ী আগ্রহী শিক্ষার্থীদের কিছু শর্ত পূরণ করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে কমপক্ষে সাত কার্যদিবস আগে আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য ও পরিচয়পত্র জমা দিতে হবে।
সংসদ ভবনে প্রবেশের সময় বাধ্যতামূলক নিরাপত্তা তল্লাশি সম্পন্ন করতে হবে। ভেতরে মোবাইল ফোন, ক্যামেরা, ইলেকট্রনিক ডিভাইস, ব্যাগ, খাবার বা নিষিদ্ধ কোনো বস্তু বহন করা যাবে না। শিক্ষার্থীদের শালীন পোশাক পরিধান করতে হবে এবং প্রয়োজনে স্টুডেন্ট আইডি প্রদর্শন করতে হবে। এছাড়া গ্যালারিতে শৃঙ্খলা বজায় রাখা ও দায়িত্বরত কর্মকর্তাদের নির্দেশনা মেনে চলা বাধ্যতামূলক।
গণতান্ত্রিক চর্চায় ইতিবাচক পদক্ষেপ
সংশ্লিষ্টরা মনে করছেন, শিক্ষার্থীদের সংসদ অধিবেশন সরাসরি দেখার সুযোগ দেওয়া গণতান্ত্রিক শিক্ষা চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে তারা রাষ্ট্রের সাংবিধানিক কার্যক্রম সম্পর্কে বাস্তব ধারণা অর্জন করতে পারবে এবং ভবিষ্যৎ নাগরিক হিসেবে সচেতনতা বৃদ্ধি পাবে।
তবে কর্তৃপক্ষ প্রয়োজনবোধে যেকোনো সময় অনুমোদন বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।



ফেসবুক কর্নার