August 4, 2026, 4:31 pm
শিরোনাম :
বিশেষ অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে আগুন, ধোঁয়ায় অসুস্থ প্রায় ৫০ জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব জনগণের: প্রধানমন্ত্রী ফিরে দেখা ৩৫ জুলাই ‘মার্চ টু ঢাকা’ একদিন এগিয়ে, গণঅভ্যুত্থানের দ্বারপ্রান্তে বাংলাদেশ লাইসেন্সহীন সিএনজির দৌরাত্ম্য, বাড়ছে দুর্ঘটনা ও অপরাধ রোমান্টিক ছবির সঙ্গে কী বার্তা দিলেন দেব-শুভশ্রী? ভারত থেকে আমদানিতে কাঁচা মরিচের দাম অর্ধেকের বেশি কমেছে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চট্টগ্রাম সফরে হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সানি লিওনকে কাস্ট করা ছিল কাকতালীয় ঘটনা’—মহেশ ভাট

খাদ্য সংকটে তালার লোকালয়ে ৯–১০টি হনুমানের আগমন

Reporter Name

কাজী জীবন বারী, তালা প্রতিনিধি
সাতক্ষীরার তালা উপজেলা সদরের বিভিন্ন এলাকায় গত দুই-তিন দিন ধরে প্রায় ৯–১০টি কালোমুখো হনুমান ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে। খাদ্যের অভাবে মূল আবাসস্থল ছেড়ে এরা লোকালয়ে চলে এসেছে বলে ধারণা স্থানীয়দের। কখনো গাছের ডালে, কখনো বাড়ির ছাদে, আবার কখনো বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দেয়াল ও প্রাচীরে ঝাঁপিয়ে পড়তে দেখা গেছে প্রাণীগুলোকে। সকাল-বিকাল প্রায়ই স্থানীয়রা এই দৃশ্য প্রত্যক্ষ করছেন।
উৎসুক জনতা অনেকেই হনুমানগুলোর সামনে এগিয়ে দিচ্ছেন কলা, লেবু, পাউরুটি ও বিস্কুট। তবে কিছু কৌতূহলী মানুষ বিরক্ত করতেও দেখা গেছে, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রাণীপ্রেমীরা।
স্থানীয়দের মতে, যশোরের কেশবপুর উপজেলার বিভিন্ন গ্রামে প্রায় ৩০০–৪০০ কালোমুখো হনুমানের বড় একটি দল বসবাস করে। প্রাণিসম্পদ বিভাগের তত্ত্বাবধানে নিয়মিত খাদ্য সরবরাহ করা হলেও মাঝে মাঝে খাদ্যসংকট দেখা দিলে এই হনুমানগুলো নতুন খাদ্যের খোঁজে দলবেঁধে লোকালয়ের দিকে চলে আসে। অনেক সময় খাদ্যের সন্ধানে দূরদূরান্তে পৌঁছে পথ হারিয়ে অন্য এলাকায় ঢুকে পড়ে।
মহল্লাপাড়া এলাকার বাসিন্দা সৈয়দ সাব্ব্রি বলেন, “মনে হচ্ছে পথ ভুলে ওরা লোকালয়ে চলে এসেছে। সকাল থেকে আমাদের বাড়ির আশপাশে গাছে গাছে ঘুরে বেড়াচ্ছে। প্রাণীগুলোর প্রাণ বাঁচাতে সবাইকে এগিয়ে আসা উচিত।”
শুক্রবার বিকেলে খাজরা এলাকার এক ব্যবসায়ীর বাড়ির পাঁচিলে ৪–৫টি হনুমানকে একসঙ্গে বসে থাকতে দেখা যায়। অনেকেই সেদিন তাদের খাবার দেন। বাসিন্দা সাজ্জাদ হোসেন জানান, “গত কয়েক দিন ধরে এই এলাকায় ঘুরছে হনুমানগুলো। শুনেছি কেশবপুর এলাকার সবজি বা ফলবাহী ট্রাকের সঙ্গে এদিকে চলে এসেছে।”
তালা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাসুম বিল্লাহ বলেন, “মুখপোড়া হনুমান এমন এক প্রজাতি যারা বনের বাইরে বসবাস করতে অভ্যস্ত। বৈশ্বিক জলবায়ু পরিবর্তন, খাদ্যসংকট, বনভূমি কমে যাওয়া এবং মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে এরা মাঝে মাঝে আবাস ছেড়ে লোকালয়ে আসে। কেউ ফিরে যেতে পারে, আবার অনেকেই পথ হারিয়ে মারা যায়।”
তিনি সবাইকে অনুরোধ করেন, হনুমানগুলোকে যেন কেউ বিরক্ত না করে এবং সম্ভব হলে প্রয়োজনীয় খাবার দিয়ে তাদের জীবন রক্ষায় সহায়তা করে।



ফেসবুক কর্নার