June 26, 2026, 4:50 am
শিরোনাম :
বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করল ভারত নিজের বায়োপিকে অভিনয় করতে চান পপি ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ১৬৪ জনের মরদেহ উদ্ধার গুপ্তধনের লোভে সর্বস্বান্ত পরিবার, ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকে মারধরের অভিযোগ, প্রতিবাদে মহাসড়ক অবরোধ কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ ব্রাহ্মণবাড়িয়ায় শিশুমৃত্যুর অভিযোগ: ভুল ইনজেকশন নিয়ে তোলপাড়, তদন্তের দাবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে হত্যা, আরেক কন্যা আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব চীনের সঙ্গে আরো গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী

ভাষানী মিলনায়তনে জাতীয়তাবাদী সমবায় দলের সংবর্ধনা ও প্রতিনিধি সভা

জালাল হোসেন নওগাঁ প্রতিনিধি

ঢাকার ঐতিহাসিক ভাষানী মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের উদ্যোগে সংবর্ধনা ও প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে মিলনায়তন প্রাঙ্গণ প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম। তিনি বক্তব্যে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক, যিনি সমবায় আন্দোলনকে তৃণমূল পর্যায়ে গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ও জাতীয়তাবাদী সমবায় দলের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী সমবায় দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ নুর আফরোজ বেগম জ্যোতি। তিনি সংগঠনের ঐক্য, শৃঙ্খলা ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
সভা সঞ্চালনা করেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ড. মুহাম্মদ নিজাম উদ্দিন।
অনুষ্ঠান শেষে নেতৃবৃন্দ সংগঠনকে আরও শক্তিশালী ও জনসম্পৃক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন।



ফেসবুক কর্নার