May 14, 2026, 8:46 pm
শিরোনাম :
সীমান্তজুড়ে বিজিবির কঠোর নজরদারি, বাড়ানো হয়েছে টহল কার্যক্রম কালীগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি মামলায় ৫ আসামি কারাগারে ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এক বছরেও বাস্তবায়ন হয়নি জবির ‘মার্চ টু যমুনা’র তিন দাবি শেবাচিম হাসপাতালে অক্সিজেন খুলে নেওয়ার অভিযোগ, রোগীর মৃত্যুতে কর্মচারী বরখাস্ত ধামরাই সরকারি কলেজে ইউনিফর্ম পরে টিকটক নিষিদ্ধ, জারি সতর্কতা নোয়াখালীতে ভোক্তা অধিকারের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা নেত্রকোনায় কন্যাকে নির্যাতনের অভিযোগে পিতা গ্রেপ্তার, অন্তঃসত্ত্বা কিশোরী উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এ মান্দার শিক্ষার্থীদের সাফল্যে সংবর্ধনা

কালীগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি মামলায় ৫ আসামি কারাগারে

হাফিজুর রহমান কালীগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার কালীগঞ্জে এক প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের করা দ্রুত বিচার আইনের মামলায় পাঁচ আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে সাতক্ষীরার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তনিমা মণ্ডল এ আদেশ দেন।
কারাগারে পাঠানো আসামিরা হলেন কালীগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের মুড়োগাছা গ্রামের আরিফুল ইসলাম (৩৪), শফিকুল ইসলাম (৩৭), আকবর হোসেন (৪৭), রফিকুল ইসলাম (৩৬) ও মিলন হোসেন (২৪)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে গত ১৮ জানুয়ারি গভীর রাতে বাহরাইন প্রবাসী শাহিনুর রহমানের বাড়িতে হামলা চালানো হয়। অভিযোগ রয়েছে, সশস্ত্র দুর্বৃত্তরা বাড়িতে ভাঙচুর চালিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নেয়। এ সময় বাড়িতে থাকা পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন করা হয়।
প্রবাসীর স্ত্রী হালিমা খাতুন অভিযোগ করেন, ঘটনার পর থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও তাৎক্ষণিক মামলা গ্রহণ করা হয়নি। পরে তিনি সাতক্ষীরার দ্রুত বিচার আদালতে মামলা দায়ের করেন।
আদালতের নির্দেশে জেলা সিআইডি ঘটনার তদন্ত করে আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনের ৪ ও ৫ ধারায় অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়ে প্রতিবেদন জমা দেয়। এর ভিত্তিতে আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
বৃহস্পতিবার আসামিরা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।



ফেসবুক কর্নার