বেলকুচিতে রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
মোঃ নাজমুল হাসান, বেলকুচি প্রতিনিধি :
Update Time :
Tuesday, December 9, 2025
/
194 Time View
/
Share
মোঃ নাজমুল হাসান, বেলকুচি প্রতিনিধি :
সিরাজগঞ্জের বেলকুচিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও “রোকেয়া দিবস ” উপলক্ষে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তলন করা হয়, সেই সাথে একটি বর্নাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলায় এসে শেষ হয়, পরে বেলকুচি উপজেলা সম্মেলন কক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকালে ৯ই ডিসেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও রোকেয়া দিবস উপলক্ষে নাজমুল হাসানের সঞ্চালনায়
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান, মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম গোলাম রেজা, বেলকুচি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাহিদা ইয়াসমিন, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।