November 19, 2026, 11:01 am
শিরোনাম :
যশোর এমএম কলেজে ছাত্রদলের প্রতিবাদী বিক্ষোভ মিছিল কালনা সেতু অবরোধ করে ছাত্রলীগের বিক্ষোভ, আটক কর্মীকে পুলিশে দিল ছাত্রদল পঞ্চগড়ে সীমান্ত সুরক্ষায় নতুন বিওপি উদ্বোধন লকডাউন ঘিরে ইসলামী বিশ্ববিদ্যালয়ে সতর্ক অবস্থানে ছাত্রদল রাঙ্গাবালীসহ পাঁচ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস ২০৩৫ সালে খ্রিষ্টধর্মকে ছাড়িয়ে যেতে পারে ইসলাম: পিউর পূর্বাভাস পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ ও ধ্বংসের আহ্বান শি জিনপিংয়ের বেরোবি হলে ছাত্রলীগ নেতাকর্মীদের অবস্থান, ২৪ ঘণ্টার আল্টিমেটাম ছাত্রদলের মানিকগঞ্জে ‘মুক্তিযোদ্ধা শিশুপার্ক’ উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী গোপালগঞ্জে বিএনপি কার্যালয় ও এমপির ক্লিনিকে হামলা-অগ্নিসংযোগ

ধামইরহাটে জামায়াতের ‘মার্চ ফর দাঁড়িপাল্লা’ কর্মসূচি অনুষ্ঠিত

Reporter Name

 

ধামইরহাট নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রতি জনসমর্থন গড়তে উপজেলা জামায়াতের ‘মার্চ ফর দাঁড়িপাল্লা’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা ক্রীড়া সংস্থার মিনি স্টেডিয়াম থেকে নওগাঁ -২ আসনে জামায়াতের এমপি প্রার্থী ও জেলা জামায়াতের নায়েবে আমির ইঞ্জিনিয়ার এনামুল হকের নেতৃত্বে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত হাজারখানেক নেতা-কর্মীদের অংশগ্রহণে কর্মসূচিটি শুরু হয়। উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ‘মার্চ ফর দাঁড়িপাল্লা’র মিছিলটি আমাইতাড়া মোড়ে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়।
পথসভায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে দাঁড়িপাল্লার পক্ষে ভোট প্রার্থনা করে বক্তব্য প্রদান করেন এই আসনে জামায়াতের এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক।
কর্মসূচিটিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সিনিয়র সহকারী সেক্রেটারি মাওঃ নাজমুল ইসলাম, সহঃ সেক্রেটারি মারুফ আহমেদ, ধামইরহাট উপজেলা জামায়াতের আমির মাওঃ কামরুজ্জামান, নায়েবে আমির মাওঃ আতাউর রহমান, মাওঃ আব্দুল আজিজ, মাওঃ আমানউল্লাহ সেক্রেটারি মোঃ রেজোয়ান প্রমুখ।



ফেসবুক কর্নার