October 10, 2026, 10:49 pm
শিরোনাম :
ভারতের আন্দোলনরত তরুণদের পাশে থাকার ঘোষণা নাহিদের ফেসবুকে ১৭ দিনের সম্পর্ক, রাজুর ডাকে কক্সবাজার গিয়েছিল তাজমিন তাজমিন হত্যা মামলায় দায় স্বীকার করে সুমনের আদালতে জবানবন্দি মসজিদকে দলীয় অফিস বানানোর চেষ্টা হয়েছিল-প্রতিমন্ত্রী শ্যামনগরে সার ডিলারশিপে যুবলীগ নেতার নামে বিএনপির জেলা কমিটির সুপারিশ, তৃণমূলে ক্ষোভ ডেঙ্গুতে আক্রান্ত সংগীতশিল্পী কৃষ্ণকলি, বাসায় চলছে চিকিৎসা বিদেশি শক্তির ইন্ধনে অস্থিরতা সৃষ্টির অভিযোগ বিজেপি সভাপতির পুত্রসন্তানের মা হওয়ার খবর ঘিরে আলোচনায় নীলম মুনির ভারতে ‘কালো জরুরি অবস্থা’ জারির অভিযোগ আপ নেতাদের প্রশ্ন ফাঁসের অভিযোগে পরীক্ষা বাতিল, ক্ষুব্ধ হাসনাত আব্দুল্লাহ

নবাগত ইউএনও অশোক বিক্রম চাকমাকে ফুলেল শুভেচ্ছা

জাকিয়া ডলি স্টাফ রিপোর্টার

হাকিমপুর উপজেলার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা কুমিল্লার দেবিদ্বার উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
দায়িত্ব গ্রহণের পর তাকে ফুলেল শুভেচ্ছা জানান স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব হাসনাত আবদুল্লাহ। এ সময় নবাগত ইউএনওর সফল কর্মজীবন কামনা করা হয় এবং দেবিদ্বার উপজেলার উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমে তার কার্যকর ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
হাকিমপুর উপজেলায় দায়িত্ব পালনকালে অশোক বিক্রম চাকমা দক্ষ, সৎ ও জনবান্ধব প্রশাসক হিসেবে পরিচিতি লাভ করেন। প্রশাসনিক স্বচ্ছতা, সেবার মানোন্নয়ন এবং জনকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগের মাধ্যমে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেন।
দেবিদ্বারে তার যোগদানকে স্বাগত জানিয়েছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সংশ্লিষ্টদের প্রত্যাশা, নতুন কর্মস্থলেও তিনি সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে জনসেবায় ইতিবাচক অবদান রাখবেন।



ফেসবুক কর্নার