August 20, 2026, 11:19 pm
শিরোনাম :
কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান কঙ্গনার কড়া জবাব, ‘আমার যৌবন নিয়ে দিবাস্বপ্ন দেখা বন্ধ করুন’ রামদেবকে ফ্লোরিডায় চলন্ত গাড়িতে ঝগড়া, স্বামীর কান কামড়ে ছিঁড়ে নেওয়ার অভিযোগ সুনেরাহর রহস্যময় পোস্ট, ‘মানুষরূপী বহুরূপী’ থেকে দূরে থাকার প্রার্থনা বিপিএলের শেষ দুই আসরে বিসিবির ৪০ কোটি টাকা ক্ষতি কান উৎসবের অদেখা ছবিতে নতুন সাজে নজর কাড়লেন ঐশ্বরিয়া রাই বচ্চন কাবিননামায় বর-কনের আগের বিয়ে ও সন্তানের তথ্য যুক্ত করতে আইনি নোটিশ আগামী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: রিজভী ভারতীয় পুরুষদের চেয়ে ইউরোপীয় পুরুষ ভালো, মল্লিকার মন্তব্যে ‘দ্য ট্রেইটর্সে’ আলোচনা কারাগারে ফিরেছেন সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি

রাজধানীর চকবাজারে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

ইসমাইল হোসেন

রাজধানীর চকবাজারে খাজামার্কেটের আশিক টাওয়ারে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।রাজধানীর চকবাজারে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
শনিবার (৪ জুলাই) দুপুর দেড়টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিস জানায়, দুপুর ১টা ৩৪ মিনিটে আগুনর খবর আসে। পঞ্চম তলা ভবনের তৃতীয় তলায় আগুন লাগে। কয়েক মিনিট পর ফায়ার সার্ভিসের লালবাগ স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের আরও চারটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।
স্থানীয় সূত্র জানায়, দুপুরের দিকে ভবনটির একটি অংশ থেকে ধোঁয়া বের হতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন ব্যবসায়ী ও ক্রেতারা। খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নেভানোর কাজ শুরু করেন।
তাৎক্ষণিক আগুন লাগার সঠিক কারণ এবং এর ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এছাড়া এখন পর্যন্ত কোনো হতাহতের খবর মেলেনি। তবে ভবনটির ভেতরে কেউ আটকা পড়েছেন কি না, তা খতিয়ে দেখছেন উদ্ধারকর্মীরা।



ফেসবুক কর্নার