March 8, 2026, 2:38 am

শ্যামনগরে নবাগত অফিসার ইন-চার্জের সাথে রিপোর্টার্স ক্লাবের শুভেচ্ছা বিনিময়

Reporter Name

এস কে সিরাজ, শ্যামনগর।।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নবাগত অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ খালেদুর রহমান–এর সাথে শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের সাথে বৃহস্পতিবার সন্ধ্যায় সৌজন্য ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক এসকে সিরাজ, সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত, সহ-সভাপতি মোহাম্মদ তোফাজ্জেল হোসেন ও হাবিবুল্লাহ বেলালী, সাংগঠনিক সম্পাদক ডা. জিয়াউর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান, ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান ত্যাগী, প্রচার সম্পাদক রাইসুল মিথুন, কোষাধ্যক্ষ রাজু আহমেদ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন কার্যনির্বাহী সদস্যবৃন্দ মো. হযরত আলী, মো. আলতাপ হোসেন, রায়হানুল ইসলাম, মো. রাকিবুল্লাহ সোহাগ এবং নুরুল হুদা ফাইজি।
শুভেচ্ছা বিনিময় কালে শ্যামনগর উপজেলার আইন–শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নির্মূল, সুন্দরবন সংলগ্ন এলাকার নিরাপত্তা ও বনদস্যু দমনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।নবাগত ওসি মোহাম্মদ খালেদুর রহমান সাংবাদিকদের।সহযোগিতায় আইন–শৃঙ্খলা উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন



ফেসবুক কর্নার