July 15, 2026, 6:51 pm
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু জামায়াতে যোগ দিলেন সাদিক কায়েম ফেসবুকের প্রেমে পাকিস্তান থেকে শরীয়তপুরে যুবক, বিয়ের পর পাকিস্তান যাওয়ার প্রস্তুতি বড় পরিবর্তন নিয়ে ইংলিশ পরীক্ষায় নামছে আর্জেন্টিনা কুমারখালীতে নিখোঁজের তিন দিন পর নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার সাজেকসহ বাঘাইছড়ির সব পর্যটন কেন্দ্র খুলে দিল জেলা প্রশাসন প্রধানমন্ত্রীর বহরে পাথর নিক্ষেপ নয়, সামনের গাড়ির চাকা থেকে ছিটকে আসে পাথর: মাদারীপুর পুলিশ সুপার মানসিক ভারসাম্যহীন ছেলের দায়ের কোপে পিতা নিহত ফ্যাক্ট চেক ছাড়া সংবাদ প্রকাশে সতর্ক করল তথ্য অধিদফতর শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল দিনাজপুর, এইচএসসি পরীক্ষা স্থগিতসহ বিভিন্ন দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

ফ্যাক্ট চেক ছাড়া সংবাদ প্রকাশে সতর্ক করল তথ্য অধিদফতর

সাদমান হাসান স্টাফ রিপোর্টার ঢাকা

তথ্য অধিদফতর সরকারি নিবন্ধন ও ডিক্লারেশনপ্রাপ্ত গণমাধ্যমগুলোকে সংবাদ প্রকাশের আগে তথ্যের সত্যতা যাচাই (ফ্যাক্ট চেক) নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে ভুল তথ্য, অপতথ্য এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিভ্রান্তিকর ছবি বা কনটেন্ট প্রচারের বিষয়ে কঠোর সতর্কবার্তা দিয়েছে সংস্থাটি।
তথ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি কিছু নিবন্ধিত গণমাধ্যমে যাচাই-বাছাই ছাড়া অসত্য ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের ঘটনা লক্ষ্য করা গেছে। বিশেষ করে এআই-নির্ভর ছবি, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজব এবং অনির্ভরযোগ্য উৎসের তথ্যকে সংবাদ হিসেবে প্রকাশ করায় জনমনে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে, যা দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ইতোমধ্যে কয়েকটি গণমাধ্যম ভুল তথ্য প্রকাশের বিষয়টি স্বীকার করে দুঃখ প্রকাশ ও সংশোধনী প্রকাশ করেছে। তবে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রতিটি সংবাদ প্রকাশ বা প্রচারের আগে তথ্যের নির্ভুলতা নিশ্চিত করা, একাধিক নির্ভরযোগ্য সূত্র থেকে যাচাই করা এবং প্রয়োজনীয় ফ্যাক্ট চেক সম্পন্ন করা গণমাধ্যমের পেশাগত ও নৈতিক দায়িত্ব।
তথ্য অধিদফতর আরও জানায়, সামাজিক যোগাযোগমাধ্যম, বেনামী ফেসবুক পেজ, অজ্ঞাত পরিচয়ের অনলাইন প্ল্যাটফর্ম কিংবা অনিবন্ধিত কোনো মাধ্যমকে সংবাদের একমাত্র উৎস হিসেবে ব্যবহার করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যাচাই ছাড়া এসব উৎসের তথ্য ব্যবহার করলে অপতথ্য মূলধারার গণমাধ্যমেও ছড়িয়ে পড়তে পারে, যা সংবাদমাধ্যমের বিশ্বাসযোগ্যতাকে ক্ষতিগ্রস্ত করে।
বিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয়েছে, কোনো গণমাধ্যম যদি তথ্য যাচাই ছাড়াই বিভ্রান্তিকর বা অসত্য সংবাদ প্রকাশ করে, তাহলে প্রচলিত আইন ও বিধি-বিধান অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ অবস্থায় দেশের সব বৈধ গণমাধ্যম—সংবাদপত্র, টেলিভিশন, বেতার, অনলাইন নিউজ পোর্টাল, দৈনিক পত্রিকার অনলাইন সংস্করণ এবং আইপি টিভিকে নিবন্ধন ও ডিক্লারেশনের শর্তাবলি যথাযথভাবে অনুসরণ করার পাশাপাশি দায়িত্বশীল, নিরপেক্ষ ও তথ্যভিত্তিক সাংবাদিকতা চর্চার আহ্বান জানিয়েছে তথ্য অধিদফতর।



ফেসবুক কর্নার