October 7, 2026, 11:46 am

ফুলবাড়ীতে ইউএনও ও এসিল্যান্ডকে বদলিজনিত বিদায় সংবর্ধনা

আসাদুর রহমান হাবিব, দিনাজপুর জেলা প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ হাছান ও সাবেক সহকারী কমিশনার (ভূমি) মোঃ সামিউল ইসলামকে বদলিজনিত বিদায় সংবর্ধনা দিয়েছেন মাল্টিপারপাস স্পোর্টস কমপ্লেক্সের সদস্যরা। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে উপজেলা পরিষদে অবস্থিত মাল্টিপারপাস স্পোর্টস কমপ্লেক্সে তাঁদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে বিদায়ী দুই কর্মকর্তার আন্তরিকতা, সততা, নিষ্ঠা এবং ফুলবাড়ী উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাঁদের ভূমিকার প্রশংসা করেন সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন নবাগত সহকারী কমিশনার (ভূমি), নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পৌর প্রশাসক এএসএম শাহাদাত হোসেন, মাইটিভির প্রতিনিধি মোঃ ফিজারুল ইসলাম ভুট্টু এবং জাতীয় দৈনিক অভয়নগর পত্রিকার দিনাজপুর জেলা প্রতিনিধি আসাদুর রহমান হাবিব।
বিদায় উপলক্ষে মাল্টিপারপাস স্পোর্টসের সদস্যরা ইউএনও আহমেদ হাছান ও সাবেক এসিল্যান্ড মোঃ সামিউল ইসলামের হাতে স্মারক সম্মাননা তুলে দেন। বিদায়ী ইউএনও গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ফুলবাড়ীতে দায়িত্ব পালনকালে উপজেলার আইনশৃঙ্খলাসহ সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা পেয়েছেন। কর্মজীবনে যেখানেই থাকুন, সততা ও নিষ্ঠার সঙ্গে দেশ ও মানুষের জন্য কাজ করতে সবার দোয়া কামনা করেন।



ফেসবুক কর্নার