
বুধবার (১৫ জুলাই) এইচএসসি ও সমমান পরীক্ষা শেষ হওয়ার পর রাজধানীর কয়েকটি এলাকায় রাস্তায় নামেন শিক্ষার্থীরা। সায়েন্সল্যাব থেকে সচিবালয় অভিমুখে রওনা হন কিছু পরীক্ষার্থী। এ সময় সচিবালয় এলাকার সড়কে সতর্ক অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সচিবালয়ের আশপাশে চার স্তরের নিরাপত্তাব্যবস্থা কার্যকর করেছে পুলিশ।
সচিবালয় সড়কের সামনে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা ভেতরে প্রবেশ করা নিয়ে দ্বন্দ্বে জড়ান। নিজেদের মধ্যেই তৈরি হয়ে গ্রুপিং। এমনকি সাংবাদিকরা তাদের সচিবালয়ে কার সাথে দেখা করবেন এমন প্রশ্নের কোনো উত্তরও তারা দিতে পারেননি।
বরং সাংবাদিকদের সঙ্গেও খারাপ আচরণ করেন কিছু শিক্ষার্থী। কেউ কেউ আবার সাংবাদিকদের গায়েও হাত তোলেন। যদিও সচিবালয়ের সামনে খুব বেশি শিক্ষার্থীকে দেখা যায়নি।