June 25, 2026, 2:16 am
শিরোনাম :
এমনভাবে দৌড়াও, যেন আজই তোমার জীবনের শেষ দিন’—নেইমারকে বাবার বার্তা সাংবাদিককে মারধর, জামায়াতের ৪ কর্মী বহিষ্কার সংগীত জীবনের ৩৩ বছর পূর্তিতে সুইডেনে বালাম বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার, লাল গালিচা সংবর্ধনা সরকারি দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন কৃষকরা গোপালগঞ্জে লোডশেডিং নিরসনে দ্রুত পদক্ষেপের দাবি এলাকাবাসীর জেলের ছদ্মবেশে অভিযান, নবীনগরে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার রোগীদের ট্রলি সংকট, বালুর বস্তা বহনে ব্যবহৃত হচ্ছে হাসপাতালের ট্রলি খাল খননে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নের প্রত্যাশা: আমডালায় দুই মন্ত্রীর প্রকল্প পরিদর্শন নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা, কুষ্টিয়ায় আটক ৪

লক্ষ্মীপুর নির্বাচন অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

Reporter Name

ফরহাদ হোসেন, লক্ষ্মীপুর

লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে আগুন দিয়েছে নাশকতাকারীরা। শনিবার (১৩ ডিসেম্বর) ভোর রাত ৪ টার দিকে নির্বাচন অফিসের নিচতলায় আগুন দেওয়া হয়। এ সময় একজন নাশকতাকারী নির্বাচন অফিসের ভিতরে ঢুকে পেট্রোল ঢেলে আগুন দেয়। আগুন দেওয়ার পর অফিসের নাইট গার্ড পানি ঢেলে আগুন নিয়ন্ত্রনে আনে।  এ তথ্য নিশ্চিত করেন জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা এস এম মেহেদি হাসান।

জেলা নির্বাচন কর্মকর্তা মো আব্দুর রশিদ জানান আগুনে রাত ৪ টার দিকে একজন দেয়াল টপকে ভিতরে ঢুকে নির্বাচন অফিসের স্টোর রুমে পেট্রোল ঢেলে আগুন দেয়। আগুন দেওয়া সাথে সাথে অফিসের নাইট গার্ড খবর পেয়ে আগুন নিয়ন্ত্রন আনে। আগুনে অফিসের  ২০০৮-০৯ সালের ভোটার ফরম পুড়ে যায়। তারা সাথে সাথে  আগুন নিয়ন্ত্রনে আনে।
এই আগুনে তেমন ক্ষয় ক্ষতি হয়নি। আগামী জাতীয় সংসদ নির্বাচনী কাযক্রমের কোনো প্রভাব পড়বে।

জেলা প্রশাসক এসএম মেহেদী হাসানা জানান রিটার্নিং অফিসার এর অফিস, সকল সহকারী রিটার্নিং অফিসার এর কার্যালয়, জেলা নির্বাচন অফিস, সকল নির্বাচন অফিসে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে



ফেসবুক কর্নার