November 19, 2026, 3:13 pm
শিরোনাম :
অবাধ ও গ্রহণযোগ্য ছিল ত্রয়োদশ সংসদ নির্বাচন: স্পিকার দুদিন পর কুয়াকাটা থেকে উদ্ধার নিখোঁজ বিচারক বরিশালে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাসভবনে আগুন আইসিজের রায়ে খুশি রোহিঙ্গারা, চান কার্যকর পদক্ষেপ ধামরাইয়ে কাভার্ডভ্যান-বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ অন্তত ২০ বাবার মুক্তিযোদ্ধা গেজেট বাতিলের পরও মেয়ের চাকরি বহালের অভিযোগ মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারীর বিরুদ্ধে চাকরির নামে টাকা নেওয়ার অভিযোগ কাশিমপুরে গার্মেন্টসের সামনে শ্রমিক-পুলিশ সংঘর্ষ ফরিদপুরে আ.লীগের লকডাউনের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল জন্মদিনে ফিরে দেখা সুস্মিতা সেনের বর্ণাঢ্য জীবন

পাবনায় বাঁশবাগান থেকে গলাকাটা মরদেহ উদ্ধার

মাফরুদুর রহমান মুরাদ

পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানাধীন ভুলবাড়িয়া ইউনিয়নের রতনপুর গ্রামের একটি বাঁশবাগান থেকে আব্দুল শুকুর (৪৮) নামে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ জুলাই) বিকেলে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আব্দুল শুকুর রতনপুর গ্রামের রুকুম আলীর ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ভুলবাড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার (১৭ জুলাই) রাত ৯টার দিকে খাবার খেয়ে বাড়ি থেকে বের হন আব্দুল শুকুর। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। শনিবার সকালে পরিবারের সদস্যরা বিষয়টি আতাইকুলা থানাকে জানালে পুলিশ তাকে খুঁজতে অভিযান শুরু করে। পরে বিকেলে রতনপুর গ্রামের একটি বাঁশবাগান থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, নিখোঁজের খবর পাওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে মরদেহটি উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্তে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।



ফেসবুক কর্নার