July 21, 2026, 11:40 am
শিরোনাম :
সিঙ্গাইরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত ১ ও আহত ৩ কিশোর অপহরণ করে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ, থানায় মামলা ৩০ জুলাই সারাদেশে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা মোবারকগঞ্জ সুগার মিলে শ্রমিকদের কর্মবিরতি, বকেয়া বেতন-ভাতাসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ বর্তমানে ৪৫ লাখ মামলা চলমান, এক বছরের মধ্যে মামলা জট কমে আসবে: আইনমন্ত্রী ২০২৭ সালের হজ প্যাকেজ হজযাত্রীদের বিমানভাড়া কমছে ৩৭ হাজার টাকা দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ : ১১৮ পুলিশ আহত, ৭০ ‘ককরোচ’ গ্রেপ্তার শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না: সারোয়ার তুষার নারায়ণগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, বোমা বিস্ফোরণে আহত ৮ প্রেমের ফাঁদে ফেলে ছাত্রাবাসে আটকে তরুণীকে ধর্ষণ

“গত নির্বাচনে ব্যালট বাক্স চুরির হুমকি এসেছিল . হাসনাত আবদুল্লাহর

সাব্বির আহমেদ,নলছিটি ঝালকাঠি প্রতিনিধি:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, “গত নির্বাচনে ব্যালট বাক্স চুরির হুমকি এসেছিল। আগামী নির্বাচনে কেউ ব্যালট বাক্স চুরি করতে এলে তাকে বিষখালী নদীতে ভাসিয়ে দেওয়া হবে।”

রোববার (১৯ জুলাই) বিকেলে ঝালকাঠির রাজাপুর উপজেলার বাইপাস মোড়ে এনসিপির কেন্দ্রীয় পদযাত্রা কর্মসূচি শেষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, গত পাঁচ মাসে তারা কোনো চাপ বা রক্তচক্ষুকে ভয় পাননি। তিনি দাবি করেন, মিডিয়া মাফিয়া, ভূমি দখলকারী, ব্যাংক লুটপাটকারী এবং ভোট কারচুপির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তারা ধারাবাহিকভাবে সোচ্চার রয়েছেন।

তিনি আরও বলেন, নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী তারা জনগণের স্বার্থে কাজ করে যাচ্ছেন এবং দেশের প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নে ভূমিকা রাখতে চান।

গণঅভ্যুত্থানের সময়ের আন্দোলনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “আমরা রাজপথে বিকল্প রাজনীতির কথা বলেছিলাম। সেই বিকল্প রাজনৈতিক ধারা প্রতিষ্ঠা এবং দেশের স্বার্থে প্রয়োজনীয় সংস্কার এগিয়ে নেওয়াই আমাদের লক্ষ্য।”

পথসভায় এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার