August 4, 2026, 9:38 pm
শিরোনাম :
আলোচনার কেন্দ্রে থেকেও বিরতিতে যাচ্ছেন আরিয়ানা গ্র্যান্ডে! আলোচিত তনু ধর্ষণ ও হত্যা আসামি হাইকোর্টের জামিনে মুক্ত ফিল্মি স্টাইলে চাকু দেখিয়ে কলেজছাত্রীকে ধর্ষণ, ইমাম গ্রেপ্তার শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার না করার অনুরোধ সরকারের প্রেম ভাঙার গুঞ্জনে মুখ খুললেন অনুপমা বিশেষ অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে আগুন, ধোঁয়ায় অসুস্থ প্রায় ৫০ জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব জনগণের: প্রধানমন্ত্রী ফিরে দেখা ৩৫ জুলাই ‘মার্চ টু ঢাকা’ একদিন এগিয়ে, গণঅভ্যুত্থানের দ্বারপ্রান্তে বাংলাদেশ লাইসেন্সহীন সিএনজির দৌরাত্ম্য, বাড়ছে দুর্ঘটনা ও অপরাধ

ওসমান হাদির ঝালকাঠির বাড়িতে চুরি

Reporter Name

ঝালকাঠি প্রতিনিধি
ঢাকায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটিতে চুরির ঘটনা ঘটেছে।
শুক্রবার রাতে শহরের খাসমহল এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন নলছিটি থানার ওসি আরিফুল আলম।
ওসমান হাদির চাচাতো ভাই সিরাজুল ইসলাম বলেন, “কেউ না থাকার সুযোগে জানালা ভেঙে চোর ঘরে প্রবেশ করে। এখন কী পরিমাণ মালামাল নিয়েছে সেটা আমরা জানতে পারিনি।”

নলছিটি থানার ওসি আরিফুল আলম বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। আমাদের তদন্ত চলছে।”
শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে ওসমান হাদিকে গুলি করা হয়।

দুপুরে মতিঝিলের একটি মসজিদে একটি প্রচার শেষে সতীর্থদের সঙ্গে মধ্যাহ্নভোজের জন্য ব্যাটারি রিকশায় সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাচ্ছিলেন তিনি।
চলন্ত রিকশায় থাকা অবস্থাতেই মোটরসাইকেলের পেছনে বসা আততায়ী তাকে লক্ষ্য করে একটি গুলি ছোড়ে, যেটি তার মাথায় লাগে।
গুলিবিদ্ধ হওয়ার পর হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে মস্তিস্কে একটি অস্ত্রপচার শেষে খুলি খুলে রেখে তাকে পাঠানো হয় বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে। বর্তমানে সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার চিকিৎসা চলছে। হাদির জীবন সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
এদিকে তার গুলিবিদ্ধ হওয়ার খবর শুনেই সেদিন বিকালেই ঢাকায় রওনা দেন পরিবারের সদস্যরা।



ফেসবুক কর্নার