August 4, 2026, 9:37 pm
শিরোনাম :
আলোচনার কেন্দ্রে থেকেও বিরতিতে যাচ্ছেন আরিয়ানা গ্র্যান্ডে! আলোচিত তনু ধর্ষণ ও হত্যা আসামি হাইকোর্টের জামিনে মুক্ত ফিল্মি স্টাইলে চাকু দেখিয়ে কলেজছাত্রীকে ধর্ষণ, ইমাম গ্রেপ্তার শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার না করার অনুরোধ সরকারের প্রেম ভাঙার গুঞ্জনে মুখ খুললেন অনুপমা বিশেষ অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে আগুন, ধোঁয়ায় অসুস্থ প্রায় ৫০ জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব জনগণের: প্রধানমন্ত্রী ফিরে দেখা ৩৫ জুলাই ‘মার্চ টু ঢাকা’ একদিন এগিয়ে, গণঅভ্যুত্থানের দ্বারপ্রান্তে বাংলাদেশ লাইসেন্সহীন সিএনজির দৌরাত্ম্য, বাড়ছে দুর্ঘটনা ও অপরাধ

আত্রাইয়ে পাঁচুপুর ইউনিয়নে শিক্ষক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর আত্রাই উপজেলার পাঁচুপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল সারে ১০ টায় ইউনিয়ন পরিষদ চত্বরে অত্র ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে এক মতবিনিময় সভা ও শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষকদের সাথে স্থানীয় প্রশাসনের সেতুবন্ধন তৈরির লক্ষ্যেই এই সভার আয়োজন করা হয়।ইউনিয়ন পরিষদের সচিবের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী মোঃ খবিরুল ইসলাম। সভাপতির বক্তব্যে পাঁচুপুর ইউপি চেয়ারম্যান মোঃ খবিরুল ইসলাম বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব শিক্ষকদের।তিনি আরও বলেন, ইউনিয়ন পরিষদ সবসময় শিক্ষার মানোন্নয়নে আপনাদের পাশে আছে এবং থাকবে। আসুন, সম্মিলিত প্রচেষ্টায় পাঁচুপুর ইউনিয়নের প্রাথমিক শিক্ষাকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাই। চেয়ারম্যান শিক্ষক- শিক্ষিকাদের প্রতি শিশুদের সুশিক্ষিত করে তোলার পাশাপাশি নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করার আহ্বান জানান।এসময় পাঁচুপুর ইউনিয়নের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন



ফেসবুক কর্নার