July 22, 2026, 10:37 pm
শিরোনাম :
কুমিল্লা থেকে অপহরণ করে চট্টগ্রাম নিয়ে ধর্ষণ রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস! এলাকায় চাঞ্চল্য খালেদা জিয়াকে টেনেহিঁচড়ে গ্রেপ্তারের অভিযোগে শাস্তির মুখে ৩ নারী পুলিশ কর্মকর্তা দুধ দিয়ে গোসল করে মাদক ব্যবসা ছাড়ার ঘোষণা যুবকের পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন! জুলকারনাইন সায়েরের পোস্ট আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক রংপুরে প্রি-পেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নেসকোর ৬ কর্মকর্তার বিরুদ্ধে মামলা ডেভিল হান্ট’ অভিযানে যুবলীগ নেতা গ্রেপ্তার শেরপুরে বাঙালি নদীর ভয়াল ভাঙন, বিলীন হচ্ছে বসতভিটা এরশাদ হত্যা মামলায় আরও এক আসামি গ্রেপ্তার

২৫ জুলাই সিলেট বিভাগীয় সমাবেশ সফল করতে মৌলভীবাজার জামায়াতের প্রস্তুতি সভা

আহমেদ আলী

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মৌলভীবাজার জেলা আমীর ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী বলেছেন, সরকার জুলাই সনদ উপেক্ষা ও গণভোটের রায় বাতিল করে দেশে পুনরায় একদলীয় শাসন প্রতিষ্ঠার চক্রান্ত করছে। ছাত্র-জনতা তা কখনো সফল হতে দেবে না। তিনি জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং সরকারকে দাবির মুখে আনতে আগামী ২৫ জুলাই সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিতব্য ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ সফল করার আহ্বান জানান।
মঙ্গলবার (২১ জুলাই) রাতে মৌলভীবাজার জেলা কার্যালয়ে আয়োজিত প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি প্রতিটি উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রাম থেকে দলে দলে নেতাকর্মীদের সমাবেশে যোগ দিয়ে সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করার নির্দেশনা দেন।
সভায় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মো. ইয়ামির আলী, সহকারী সেক্রেটারি আজিজ আহমদ কিবরিয়া, শ্রমিক নেতা আলাউদ্দিন এবং মৌলভীবাজার জেলার সকল উপজেলা ও পৌরসভার জামায়াতের দায়িত্বশীলসহ ১১ দলীয় ঐক্যজোটের দায়িত্বশীল নেতৃবৃন্দ।



ফেসবুক কর্নার