July 22, 2026, 9:41 pm
শিরোনাম :
কুমিল্লা থেকে অপহরণ করে চট্টগ্রাম নিয়ে ধর্ষণ রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস! এলাকায় চাঞ্চল্য খালেদা জিয়াকে টেনেহিঁচড়ে গ্রেপ্তারের অভিযোগে শাস্তির মুখে ৩ নারী পুলিশ কর্মকর্তা দুধ দিয়ে গোসল করে মাদক ব্যবসা ছাড়ার ঘোষণা যুবকের পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন! জুলকারনাইন সায়েরের পোস্ট আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক রংপুরে প্রি-পেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নেসকোর ৬ কর্মকর্তার বিরুদ্ধে মামলা ডেভিল হান্ট’ অভিযানে যুবলীগ নেতা গ্রেপ্তার শেরপুরে বাঙালি নদীর ভয়াল ভাঙন, বিলীন হচ্ছে বসতভিটা এরশাদ হত্যা মামলায় আরও এক আসামি গ্রেপ্তার

কুমিল্লা থেকে অপহরণ করে চট্টগ্রাম নিয়ে ধর্ষণ

অভয়নগর প্রতিবেদক

চট্টগ্রাম জেলার হাটহাজারী থানা এলাকায় অভিযান চালিয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (২১ জুলাই) এক বিশেষ অভিযানে ব্রাহ্মণপাড়া থানার পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতার হওয়া মোহাম্মদ রিফাত (২৫) নোয়াখালী জেলার হাতিয়া থানার চৌধুরী গ্রামের ইউছুফ মিয়ার ছেলে। বর্তমানে তিনি চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার শিকারপুর এলাকার আল-আমিন স্কুল সংলগ্ন এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন।

পুলিশ সূত্র জানায়, গত ১৪ জুলাই দুপুর পৌনে ১২টার দিকে ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের মকিমপুর আব্দুল মতিন খসরু উচ্চ বিদ্যালয়ের সামনের পাকা রাস্তা থেকে ওই শিশুকে ফুঁসলিয়ে অপহরণ করেন রিফাত। পরে তাকে চট্টগ্রামের হাটহাজারীর শিকারপুর এলাকায় নিজের ভাড়া বাসায় নিয়ে যান। সেখানে একটি কক্ষে নিয়ে শিশুটির ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক তাকে ধর্ষণ করা হয়।

ঘটনার পর ভিকটিমের পরিবারের পক্ষ থেকে ব্রাহ্মণপাড়া থানায় মামলা দায়ের করা হয়। মামলার পর ব্রাহ্মণপাড়া থানার এসআই সুজন কুমার আচার্যের নেতৃত্বে পুলিশ সদস্যরা তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে আসামির অবস্থান শনাক্ত করেন। পরবর্তীতে হাটহাজারী থানা এলাকায় অভিযান চালিয়ে মূল অভিযুক্ত মোহাম্মদ রিফাতকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার ওসি মো. ফারুক হোসেন জানান, শিশুটিকে ফুঁসলিয়ে অপহরণ ও ধর্ষণের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। ভিকটিমের সুরক্ষায় আইনি ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তার পরিচয় গোপন রাখা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে।



ফেসবুক কর্নার