August 4, 2026, 9:33 pm
শিরোনাম :
আলোচনার কেন্দ্রে থেকেও বিরতিতে যাচ্ছেন আরিয়ানা গ্র্যান্ডে! আলোচিত তনু ধর্ষণ ও হত্যা আসামি হাইকোর্টের জামিনে মুক্ত ফিল্মি স্টাইলে চাকু দেখিয়ে কলেজছাত্রীকে ধর্ষণ, ইমাম গ্রেপ্তার শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার না করার অনুরোধ সরকারের প্রেম ভাঙার গুঞ্জনে মুখ খুললেন অনুপমা বিশেষ অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে আগুন, ধোঁয়ায় অসুস্থ প্রায় ৫০ জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব জনগণের: প্রধানমন্ত্রী ফিরে দেখা ৩৫ জুলাই ‘মার্চ টু ঢাকা’ একদিন এগিয়ে, গণঅভ্যুত্থানের দ্বারপ্রান্তে বাংলাদেশ লাইসেন্সহীন সিএনজির দৌরাত্ম্য, বাড়ছে দুর্ঘটনা ও অপরাধ

ঝিনাইদহে অন্তঃসত্ত্বা নারীকে ধ*র্ষণের চেষ্টা, হা*মলায় গর্ভপাত

Reporter Name

মোঃ আবু সাইদ শওকত আলী,
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে এক অন্তঃসত্ত্বা নারীকে ধর্ষণের চেষ্টা ও মারধরের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। হামলার ফলে ওই নারীর চার মাসের গর্ভের সন্তান নষ্ট হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী মো. ইয়ামিন বিশ্বাস ঝিনাইদহ সদর থানায় এজাহার দায়ের করেছেন। এজাহারে রুবেল হোসেন (৩১) নামে এক ব্যক্তিকে প্রধান আসামি এবং আরও একজন অজ্ঞাতনামা ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, গত ১১ ডিসেম্বর সন্ধ্যায় বাড়ির উঠানে টিউবওয়েলের কাছে গেলে আগে থেকে ওঁৎ পেতে থাকা অভিযুক্তরা অন্তঃসত্ত্বা নারীকে জাপটে ধরে শ্লীলতাহানির চেষ্টা করে। এ সময় চিৎকার দিলে তাঁকে মারধর করা এবং তলপেটে লাথি মারা হয়। পরে আশপাশের লোকজন ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যায়।
পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় ওই নারীকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর গর্ভের চার মাসের সন্তান নষ্ট হয়।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ শামসুল আরেফিন জানায়, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। ইতি মধ্যে তদন্ত শুরু করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



ফেসবুক কর্নার