August 4, 2026, 9:36 pm
শিরোনাম :
আলোচনার কেন্দ্রে থেকেও বিরতিতে যাচ্ছেন আরিয়ানা গ্র্যান্ডে! আলোচিত তনু ধর্ষণ ও হত্যা আসামি হাইকোর্টের জামিনে মুক্ত ফিল্মি স্টাইলে চাকু দেখিয়ে কলেজছাত্রীকে ধর্ষণ, ইমাম গ্রেপ্তার শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার না করার অনুরোধ সরকারের প্রেম ভাঙার গুঞ্জনে মুখ খুললেন অনুপমা বিশেষ অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে আগুন, ধোঁয়ায় অসুস্থ প্রায় ৫০ জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব জনগণের: প্রধানমন্ত্রী ফিরে দেখা ৩৫ জুলাই ‘মার্চ টু ঢাকা’ একদিন এগিয়ে, গণঅভ্যুত্থানের দ্বারপ্রান্তে বাংলাদেশ লাইসেন্সহীন সিএনজির দৌরাত্ম্য, বাড়ছে দুর্ঘটনা ও অপরাধ

শরিফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে কালিগঞ্জ  বিএনপির বিক্ষোভ সমাবেশ

Reporter Name

হাফিজুর রহমান কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে জুলাই আন্দোলনের প্রতিবাদী কণ্ঠস্বর ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর বর্বর হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে এবং দুষ্কৃতকারীদের দ্রুত চিহ্নিত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে  বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর ) বিকাল সাড়ে ৪ টায় একটি বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে  গিয়ে শেষ হয়। মিছিল শেষে উক্ত সমাবেশে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত সাতক্ষীরা-৩ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী , বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী আলাউদ্দিন। কালিগঞ্জ উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী , সমর্থক এ সমাবেশে অংশগ্রহণ করেন। এ সময় নেতাকর্মীরা শরিফ ওসমান হাদির ওপর হামলার বিচার চাই”, গণতন্ত্রকামী কণ্ঠস্বর দমন চলবে না, “হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার কর-এমন বিভিন্ন স্লোগানে স্লোগানে রাজপথ প্রকম্পিতি উঠে। সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, জুলাই আন্দোলনের প্রতিবাদী কণ্ঠস্বর শরিফ ওসমান হাদির ওপর হামলা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। একটি পরিকল্পিত মহল গণতন্ত্রকামী ও প্রতিবাদী কণ্ঠস্বর দমন করতে এ ধরনের বর্বর হামলা চালাচ্ছে। বক্তারা আরও বলেন, হামলাকারীরা যদি দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় না আসে, তাহলে দেশব্যাপী কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নিরপেক্ষ তদন্তের দাবি জানান তারা।



ফেসবুক কর্নার