August 4, 2026, 9:56 pm
শিরোনাম :
আলোচনার কেন্দ্রে থেকেও বিরতিতে যাচ্ছেন আরিয়ানা গ্র্যান্ডে! আলোচিত তনু ধর্ষণ ও হত্যা আসামি হাইকোর্টের জামিনে মুক্ত ফিল্মি স্টাইলে চাকু দেখিয়ে কলেজছাত্রীকে ধর্ষণ, ইমাম গ্রেপ্তার শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার না করার অনুরোধ সরকারের প্রেম ভাঙার গুঞ্জনে মুখ খুললেন অনুপমা বিশেষ অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে আগুন, ধোঁয়ায় অসুস্থ প্রায় ৫০ জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব জনগণের: প্রধানমন্ত্রী ফিরে দেখা ৩৫ জুলাই ‘মার্চ টু ঢাকা’ একদিন এগিয়ে, গণঅভ্যুত্থানের দ্বারপ্রান্তে বাংলাদেশ লাইসেন্সহীন সিএনজির দৌরাত্ম্য, বাড়ছে দুর্ঘটনা ও অপরাধ

উলিপুরে গণমুখী রাজনীতির অঙ্গীকার, সাংবাদিকদের সঙ্গে এনসিপি প্রার্থীর মতবিনিময়

Reporter Name

রফিকুল ইসলাম রফিক কুড়িগ্রাম প্রতিনিধি

 

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মো. আবু সাঈদ (জনী)-এর সঙ্গে স্থানীয় সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে উলিপুর শহরে অবস্থিত আনছারী আইটি প্রতিষ্ঠানের হলরুমে এ সভার আয়োজন করা হয়। উলিপুর উপজেলা এনসিপির উদ্যোগে আয়োজিত এ মতবিনিময় সভায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

 

মতবিনিময় সভায় ইঞ্জিনিয়ার মো. আবু সাঈদ (জনী) বলেন,

“জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিত করা এবং উন্নয়নকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়াই জাতীয় নাগরিক পার্টির মূল লক্ষ্য। রাজনীতিকে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনমুখী করতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

 

তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজের আয়না। এলাকার শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থা, কর্মসংস্থান, যুবসমস্যা ও সামাজিক অনিয়মসহ জনগণের বাস্তব চিত্র তুলে ধরলে তা নীতিনির্ধারণে সহায়ক হবে। তিনি সকল প্রকার দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

 

এ সময় উপস্থিত সাংবাদিকরা উলিপুর উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন, স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতা, নদীভাঙন, বেকারত্ব, কৃষি সমস্যা, সড়ক যোগাযোগ ও স্থানীয় উন্নয়ন পরিকল্পনা নিয়ে প্রশ্ন ও মতামত তুলে ধরেন। প্রার্থী এসব বিষয়ে তার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, অগ্রাধিকারভিত্তিক উন্নয়ন ভাবনা এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়টি ব্যাখ্যা করেন।

 

মতবিনিময় সভায় জাতীয় নাগরিক পার্টির উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ ও নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং শেষে সাংবাদিকদের সঙ্গে প্রার্থীর খোলামেলা আলোচনা ও মতবিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।



ফেসবুক কর্নার