April 24, 2026, 9:54 pm
শিরোনাম :
আইনমন্ত্রীর কড়া বার্তা: বিচার ব্যবস্থায় অনৈতিকতা বরদাস্ত নয় পরিত্যক্ত স্কুল ভবনে মাদক আসর, আতঙ্কে মণিরামপুরের স্থানীয়রা জকসুকে দলীয় কর্মসূচিতে ব্যবহারের অভিযোগে প্রতিবাদ ছাত্রদল-সমর্থিত প্রতিনিধিদের টেকনাফে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক অষ্টঘরিয়ায় পাপ্পু ক্রীড়া চক্রের ফুটবল টুর্নামেন্টে বাহাদিয়া ক্লাবের জয় কলেজের শিক্ষিকাকে পেটানো ও ভাঙচুরের ঘটনা’য় বিএনপি নেতাকে-বহিষ্কার ওয়ারিশ গোপন করে জমি বিক্রির অভিযোগ, কালীগঞ্জে প্রতারণার শিকার ক্রেতা আধুনিকতার পিঠে মধ্যযুগ: রৌমারীতে জ্বালানি সংকটে ফিরছে ‘ঢেঁকি কল’ নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে আহত বহু যাত্রী আইডি যাচাইয়ে ন্যায্যমূল্যে ডিজেল পেয়ে স্বস্তিতে চুয়াডাঙ্গর কৃষকরা

কালিগঞ্জে রায়পুর-নিজদেবপুর উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্থদের কম্বল বিতরণ

Reporter Name

হাফিজুর রহমান কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
অসহায় শীতার্ত ২৫০ জন নারী ,পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের রায়পুর- নিজদেব পুর উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার (১৩ ডিসেম্বর) বিকাল ৪ টায় ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয় এ কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে অত্র ফাউন্ডেশনের উপদেষ্টা প্রাক্তন প্রধান শিক্ষক তৈয়বুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান মিঠু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর নিজদেবপুর উন্নয়ন ফাউন্ডেশনের উপদেষ্টা ডাঃ আব্দুস সালাম, কুয়েত প্রবাসী জালাল উদ্দিন ,সদস্য মতিউর রহমান ,জামাল উদ্দিন, সাংবাদিক মোস্তাহিদ রহমান লিটন, সাংবাদিক হাফিজুর রহমান প্রমূখ। অনুষ্ঠানে বক্তারা বলেন রায়পুর নিজদেবপুর এলাকার প্রবাসী এবং স্থানীয়দের মহতী মানবিক কাজের উদ্যোগ নিয়ে নিজদেব পুর রায়পুর উন্নয়ন ফাউন্ডেশন গঠিত। প্রবাসীদের আর্থিক অনুদানে এবং সহায়তায় এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন যাবত নিজ এলাকা সহ উপজেলা জুড়ে বিভিন্ন মানবিক কাজের সঙ্গে জড়িত। তাদের আর্থিক সহায়তায় এবং ফাউন্ডেশনের  উদ্যোগে দীর্ঘদিন যাবত এলাকার রাস্তাঘাট ,অসহায় পিতার কন্যার বিবাহ, ঘর নির্মাণ ,রাস্তা সংস্কার সহ আর্থিক অনুদান এবং মানবিক কাজ করে এলাকায় সাড়া ফেলেছে। অরাজনৈতিক এই প্রতিষ্ঠানের উদ্যোগে এলাকার বহু অসহায় মানুষ উপকৃত হয়েছে। তার অংশ হিসেবে এবারও এলাকার অসহায় হতদরিদ্র  ২৫০ জন শীতার্ত নারী, পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এছাড়াও প্রতিবছর ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন করে এলাকার শত শত হত দরিদ্র অসহায় মানুষের মাঝে চিকিৎসা ফ্রি চিকিৎসা সেবা সহ বৃক্ষরোপণ কর্মসূচি এবং বিশুদ্ধ পানি বিশুদ্ধ সরবরাহা রক্তদান কর্মসূচির কাজ করে আসছে। উপস্থিত বক্তারা বলেন মানবিক কাজে এগিয়ে নেওয়ার সবার সহায়তা কামনা করেন।



ফেসবুক কর্নার