June 15, 2026, 10:22 am
শিরোনাম :
বজ্রপাতে মহিষের মৃত্যু, দিশেহারা খামারি উমের আলী শিক্ষার্থীরা জিপিএ-৫’র পেছনে না ছুটে, সৃজনশীল হোক: শিক্ষামন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক মানিকগঞ্জকে শান্ত ও নিরাপদ জেলা গড়ার প্রত্যয়, আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মানবতাবিরোধী অপরাধনানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু সব গণপরিবহনে বাধ্যতামূলক চালু হচ্ছে জিপিএস রাতের আঁধারে আগাছানাশক স্প্রে, ঝিনাইদহে ৩ বিঘা তিল ক্ষেত পুড়ে ছাই টোলপ্লাজা এলাকা থেকে নাসিরের মরদেহ উদ্ধার বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত সাতক্ষীরায় বুশরা ও এমআর গ্রুপের বিরুদ্ধে হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ, দিশেহারা গ্রাহকরা

রাজশাহীতে বাঁশ দিতে অস্বীকৃতি পুরোহিতকে মারধর

Reporter Name

রাজশাহী জেলা প্রতিনিধি
রাজশাহী মহানগরীর পঞ্চবটী মহাশ্মশানের বাঁশ দিতে অস্বীকৃতি জানানোয় মন্দিরের পুরোহিত সাগর কুমার রায়কে মারধর করেছেন স্থানীয় এক বখাটে যুবক।
 শনিবার বেলা ১২টায় নগরীর পঞ্চবটী মহাশ্মশান মন্দির কমপ্লেক্সের অভ্যন্তরে ঘটনাটি ঘটে।
মন্দিরের পুরোহিত জানান, স্থানীয় বখাটে যুবক আলিফ আলী মন্দির কমপ্লেক্সে ঢুকে মন্দিরের পুরোহিতের কাছে কবুতরের মাচা তৈরির জন্য বাঁশ দাবি করে। পুরোহিত মন্দিরের বাঁশ দিতে অস্বীকৃতি জানালে সেখানে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়।
এর একপর্যায়ে পুরোহিতকে চড়-থাপ্পর দিতে থাকে ঐ যুবক। ঘটনার সময়কার একটি সিসি টিভি ফুটেজে দেখা যায়, শ্মশানের চিতাঘরে ওই যুবক লাশ পোড়ানোর বাঁশ নিতে আসলে সেখানে বাকবিতন্ডায় জড়ায় পুরোহিত ও ঐ যুবক।
একপর্যায়ে পুরোহিত বাইরে বেরিয়ে এসে চলে যেতে লাগলে তাকে চড়-থাপ্পর দিতে থাকে ওই যুবক।
এ বিষয়ে জানতে চাইলে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে জানান, পুরোহিত ও হামলাকারী যুবক পূর্ব-পরিচিত৷ পুরোহিতের পক্ষ থেকে থানায় অভিযোগ জানানো হয়েছে৷ তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে ।



ফেসবুক কর্নার