April 24, 2026, 10:22 pm
শিরোনাম :
আইনমন্ত্রীর কড়া বার্তা: বিচার ব্যবস্থায় অনৈতিকতা বরদাস্ত নয় পরিত্যক্ত স্কুল ভবনে মাদক আসর, আতঙ্কে মণিরামপুরের স্থানীয়রা জকসুকে দলীয় কর্মসূচিতে ব্যবহারের অভিযোগে প্রতিবাদ ছাত্রদল-সমর্থিত প্রতিনিধিদের টেকনাফে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক অষ্টঘরিয়ায় পাপ্পু ক্রীড়া চক্রের ফুটবল টুর্নামেন্টে বাহাদিয়া ক্লাবের জয় কলেজের শিক্ষিকাকে পেটানো ও ভাঙচুরের ঘটনা’য় বিএনপি নেতাকে-বহিষ্কার ওয়ারিশ গোপন করে জমি বিক্রির অভিযোগ, কালীগঞ্জে প্রতারণার শিকার ক্রেতা আধুনিকতার পিঠে মধ্যযুগ: রৌমারীতে জ্বালানি সংকটে ফিরছে ‘ঢেঁকি কল’ নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে আহত বহু যাত্রী আইডি যাচাইয়ে ন্যায্যমূল্যে ডিজেল পেয়ে স্বস্তিতে চুয়াডাঙ্গর কৃষকরা

আদমদীঘিতে প্রাইভেটকার মুখোমুখি দুই মোটরসাইকেল, প্রাণ গেল যুবকের

Reporter Name

 

আদমদীঘি (বগুড়া)  প্রতিবেদক :

বগুড়ার আদমদীঘিতে প্রাইভেটকারের মুখোমুখি দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল রিমন (১৬) নামের এক মোটরসাইকেল আরোহী যুবকের। গুরুতর আহত হয়েছেন দুই মোটরসাইকেলে থাকা তিন আরোহী।

শনিবার বিকাল ৫টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের আদমদীঘির সান্তাহার পূর্ব ঢাকা রোডে ইত্তেহাদ প্লাস্টিক কারখানার সামনে দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে,

উপজেলার সান্তাহার থেকে আদমদীঘি অভিমুখে যাচ্ছিল দুই মোটরসাইকেল। সেখানে পৌঁছলে অপর দিক থেকে আসা একটি প্রাইভেটকারে সাথে সংঘর্ষ ঘটে। এসময় দুই মোটরসাইকেলের ৪ আরোহী গুরুতর আহত হন। স্থানিয়রা আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন৷ রাতে সেখানকার কর্তব্যরত চিকিৎসক রিমনকে মৃত ঘোষণা করেন। নিহত রিমন উপজেলার কাশিমালা গ্রামের উজ্জ্বল প্রামানিকের ছেলে৷ আহতরা হলো- উপজেলার শিয়ালশন গ্রামের মিলনের ছেলে মোস্তাকিম (২৩), জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুরের পুনঘরদীঘি গ্রামের জুয়েলের ছেলে রাহিম (২০) ও একই গ্রামের লিটনের ছেলে তৌফিক (২২)।

আদমদীঘি থানার উপ-পরিদর্শক (এসআই) বাবুল আকতার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যাওয়া প্রাইভেট কার ও দুই মোটরসাইকেল উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় ব্যবস্থা গ্রহণে আইনি প্রক্রিয়া চলছে।



ফেসবুক কর্নার