August 3, 2026, 11:14 pm

সিএনজি স্ট্যান্ডে চাঁদাবাজি বরদাশত করা হবে না:

আইয়ুব রহমান

  • কুমিল্লার দেবিদ্বার পৌর এলাকার সিএনজি স্ট্যান্ড ইজারা প্রসঙ্গে এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, পৌরসভার উন্নয়ন কার্যক্রম সচল রাখতে সিএনজি ও অটোরিকশা থেকে নির্ধারিত পৌর কর আদায় করতে হবে। তবে এখতিয়ারের বাইরে কোনো ধরনের অর্থ আদায় করা যাবে না।
    রোববার বিকেলে দেবিদ্বার উপজেলা পরিষদের পুরাতন ভবনের পরিদর্শন কক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
    হাসনাত আবদুল্লাহ বলেন, ‘জিবি বা চাঁদার নামে কোনো চাঁদাবাজি বরদাশত করা হবে না। প্রশাসনের অনুমোদন এবং নির্ধারিত করহার ছাড়া কোনো ব্যক্তি বা গোষ্ঠী কোনো স্থান থেকে অর্থ আদায় করতে পারবে না।’
    মতবিনিময় সভায় তিনি হবিগঞ্জে এনসিপির কর্মসূচিতে পুলিশি বাধা ও নেতাকর্মীদের গাড়ি ভাঙচুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমরা মনে করেছিলাম নির্বাচন-পরবর্তী সময়ে বলপ্রয়োগের মাধ্যমে বিরোধী দলকে দমনের যে রাজনৈতিক সংস্কৃতি ছিল, তার পরিবর্তন ঘটবে। কিন্তু অপ্রত্যাশিতভাবে একটি নির্বাচিত সরকারও বিরোধী দলকে দমনে পূর্বের সেই বলপ্রয়োগের পথই বেছে নিয়েছে।’
    তিনি এ ধরনের ঘটনার সুষ্ঠু তদন্ত এবং গণতান্ত্রিক রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অনুকূল পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।



ফেসবুক কর্নার