April 24, 2026, 10:21 pm
শিরোনাম :
আইনমন্ত্রীর কড়া বার্তা: বিচার ব্যবস্থায় অনৈতিকতা বরদাস্ত নয় পরিত্যক্ত স্কুল ভবনে মাদক আসর, আতঙ্কে মণিরামপুরের স্থানীয়রা জকসুকে দলীয় কর্মসূচিতে ব্যবহারের অভিযোগে প্রতিবাদ ছাত্রদল-সমর্থিত প্রতিনিধিদের টেকনাফে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক অষ্টঘরিয়ায় পাপ্পু ক্রীড়া চক্রের ফুটবল টুর্নামেন্টে বাহাদিয়া ক্লাবের জয় কলেজের শিক্ষিকাকে পেটানো ও ভাঙচুরের ঘটনা’য় বিএনপি নেতাকে-বহিষ্কার ওয়ারিশ গোপন করে জমি বিক্রির অভিযোগ, কালীগঞ্জে প্রতারণার শিকার ক্রেতা আধুনিকতার পিঠে মধ্যযুগ: রৌমারীতে জ্বালানি সংকটে ফিরছে ‘ঢেঁকি কল’ নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে আহত বহু যাত্রী আইডি যাচাইয়ে ন্যায্যমূল্যে ডিজেল পেয়ে স্বস্তিতে চুয়াডাঙ্গর কৃষকরা

অভয়নগরে গভীর রাতে অভিযান নওয়াপাড়ার বউ বাজারে ইটের গাদার নিচে মিলল বিদেশি পিস্তল

Reporter Name

স্টাফ রিপোর্টার, অভয়নগর:
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ার বউ বাজার এলাকায় গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে একটি পরিত্যক্ত বিদেশি পিস্তল উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। উদ্ধার হওয়া অস্ত্রটি যুক্তরাষ্ট্রে তৈরি (ইউএসএ) বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। গোয়েন্দা সূত্রের দাবি, উদ্ধারকৃত পিস্তলটি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী রুহুল আমিনের।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে নওয়াপাড়ার বউ বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে বাজারের একটি ইটের গাদার নিচে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে এলাকা ঘিরে ফেলে অস্ত্রটি জব্দ করা হয়।
পুলিশের ধারণা, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তি আগেই অস্ত্রটি সেখানে লুকিয়ে রেখে পালিয়ে যায়। উদ্ধার হওয়া পিস্তলটি কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। অস্ত্রটির সিরিয়াল নম্বর যাচাইসহ ফরেনসিক পরীক্ষার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
গোয়েন্দা সূত্রে জানা গেছে, নওয়াপাড়া ও আশপাশের এলাকায় সক্রিয় একটি মাদক সিন্ডিকেটের সঙ্গে রুহুল আমিন দীর্ঘদিন ধরে জড়িত। তার বিরুদ্ধে মাদক কারবার, সন্ত্রাসী তৎপরতা ও অবৈধ অস্ত্র রাখার অভিযোগ রয়েছে। উদ্ধারকৃত পিস্তলটি ওই সিন্ডিকেটের নিরাপত্তা ও অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের জন্য রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, বউ বাজার এলাকাটি দীর্ঘদিন ধরেই নানা অপরাধের জন্য আলোচনায় রয়েছে। বিশেষ করে রাতের বেলায় মাদক কেনাবেচা ও সন্দেহজনক লোকজনের আনাগোনা বেড়ে যায়। অস্ত্র উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্কের পাশাপাশি স্বস্তিও বিরাজ করছে।
এ বিষয়ে অভয়নগর থানার একটি দায়িত্বশীল সূত্র জানায়, উদ্ধার হওয়া অস্ত্রের মালিকানা নিশ্চিত করতে তদন্ত জোরদার করা হয়েছে। অভিযুক্ত রুহুল আমিনকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে তার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।
পুলিশ আরও জানায়, অবৈধ অস্ত্র ও মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবেই এই অভিযান পরিচালিত হয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার