November 21, 2026, 3:45 pm
শিরোনাম :
কালিগঞ্জে বালু ব্যবসায় আধিপত্যের লড়াই, চলছে গুপ্ত চাঁদাবাজি  স্বামীকে হত্যা করতে মঙ্গলসূত্র বন্ধক রেখে প্রেমিককে অস্ত্র কেনার টাকা দিলেন স্ত্রী কুষ্টিয়া সদর থানা ছাত্রলীগ নেতা গ্রেপ্তার স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরকার: মীর শাহে আলম আগামী পাঁচ বছরে ২ কোটি মানুষ বিনামূল্যে চক্ষুসেবা পাবে- স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিলেটে কদমতলী সড়কে বেহাল দশা, ভোগান্তি চরমে  লামায় জব্দ করা বালু লুটের প্রতিবাদ করায় সাংবাদিককে হুমকির অভিযোগ চিকিৎসক সংকটে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল, ব্যাহত সেবা ফরিদপুরে আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল কালিয়ায় উপজেলা বিএনপি’র সভাপতির পদত্যাগ ঘোষণা

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির টহল জোরদার

Reporter Name

 

এম এস সুমন, চাঁপাইনবাবগঞ্জ বিশেষ প্রতিনিধি।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশে গুলি করার ঘটনার পর চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকাগুলোতে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বিজিবি।

হামলার সঙ্গে জড়িত ব্যক্তিরা যাতে সীমান্ত পেরিয়ে ভারতে পালাতে না পারে সে লক্ষ্যে সীমান্তজুড়ে নজরদারি ও তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে।

শনিবার রাতে চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান ও ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া এই তথ্য নিশ্চিত করেছেন।

লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, “ঘটনার পরপরই ৫৩ বিজিবির আওতাধীন সীমান্ত এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিয়মিত টহলের টিমের বাইরে অতিরিক্ত ১৯টি টহল টিম ও অতিরিক্ত দুইটি চেকপোস্ট কার্যক্রম বাড়ানো হয়েছে।”



ফেসবুক কর্নার