August 5, 2026, 1:54 pm
শিরোনাম :
আমার কমন সেন্স বলছে, শেখ হাসিনা দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা রাষ্ট্রপতির সামনেই এনসিপি নেতা মাহিন সরকারকে মারধরের অভিযোগ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন না করার অভিযোগ, তালাবদ্ধ বিদ্যালয় ঘিরে ক্ষোভ পাথরঘাটায় ছাত্রদলের সন্ত্রাসবিরোধী মিছিল ও সমাবেশ জবিতে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ হাসিনার মতোই জনগণ তারেক রহমানের বিচার করবে: নাসীরুদ্দীন পাটওয়ারী জুলাই সনদের আলোকে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রতিমন্ত্রী মীর হেলাল শেয়ালের হাতে মুরগি তুলে দেওয়ার মতো ভুল করেছি: চরমোনাই পীর বস্তির জীবন ছেড়ে আজ দুই বাড়ির মালিক অভিনেত্রী

সিএনজির গোপন বক্সে থেকে গাঁজা উদ্ধার, চালক গ্রেপ্তার

আনোয়ার হোসেন (রাজ):

চাঁদপুরের কচুয়া থানা পুলিশের বিশেষ অভিযানে একটি সিএনজিচালিত অটোরিকশার গোপন বক্স থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদক পরিবহন ও ব্যবসার অভিযোগে সিএনজিচালক হানিফ মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ আগস্ট) রাতে উপজেলার সাচার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ সিএনজিটি আটক করে। পরে তল্লাশি চালিয়ে সিটের নিচে বিশেষভাবে তৈরি গোপন বক্স থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত হানিফ মিয়া দীর্ঘদিন ধরে সিএনজি ব্যবহার করে বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক পরিবহনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।



ফেসবুক কর্নার