March 8, 2026, 5:37 am

লোহাগাড়ায় অবৈধ ইটভাটায় প্রশাসনের অভিযান—আড়াই লাখ টাকা জরিমানা

Reporter Name

লোহাগাড়া প্রতিনিধি ( চট্টগ্রাম)
লোহাগাড়া উপজেলায় অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে  চট্টগ্রাম জেলা কর্তৃক
উপজেলা প্রশাসন। পরিবেশ আইন  ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) ও বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর কতিপয় ধারা লঙ্ঘন করায় বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্তৃক মোবাইল কোর্ট
পরিচালনা করে নগদ অর্থ আড়াই লাখ টাকা জরিমানা করা হয়।
 উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়,রবিবার (১৪ডিসেম্বর)  লোহাগাড়া উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, অনুমোদন ছাড়াই ইটভাটা পরিচালনা,  জ্বালানি হিসেবে কাঠ ব্যবহারসহ পরিবেশের জন্য ক্ষতিকর বিভিন্ন অনিয়ম দীর্ঘদিন ধরে চলছিল।
লোহাগাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও  এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  মং এছেন
জানান,  উপজেলার মেসার্স শাহপীর ব্রিকস ওয়ার্কস (মার্কা-S.B.W), মেসার্স বি.কে.বি ব্রিকস ম্যানুফ্যাকচারার (মার্কা-BKB) ও  মেসার্স শাহ আবদুল মান্নান ব্রিকস ম্যানুফ্যাকচারার (মার্কা-SSB)  তিনটা ব্রিকফিল্ডের মোট আড়াই লাখ টাকা জরিমানা কারা হয়।
এসব ইটভাটা আশপাশের ফসলি জমি, বসতবাড়ি ও পরিবেশের মারাত্মক ক্ষতি করছে। আইন অমান্য করে অবৈধভাবে ইটভাটা পরিচালনার কোনো সুযোগ নেই। ভবিষ্যতে এ ধরনের অনিয়ম অব্যাহত থাকলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
অভিযানের সময় সংশ্লিষ্ট ইটভাটা মালিকদের সতর্ক করা হয় এবং দ্রুত সময়ের মধ্যে সব ধরনের অবৈধ কার্যক্রম বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে পরিবেশবান্ধব নিয়ম মেনে ইটভাটা পরিচালনার ওপর জোর দেওয়া হয়
পরিবেশ রক্ষা ও জনস্বার্থে  চট্টগ্রাম জেলা কর্তৃক
উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দীন ফয়সল,  উপজেলা প্রশাসনের কর্মকর্তা/কর্মচারী ও লোহাগাড়া থানা পুলিশের সদস্যবৃন্ধ



ফেসবুক কর্নার