November 22, 2026, 4:01 am
শিরোনাম :
বেনাপোল দিয়ে টুস করে ঢুকে যাবে, সেই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল আইনশৃঙ্খলা রক্ষায় বর্তমান সরকার ব্যর্থ হয়েছে : মিয়া গোলাম পরওয়ার নতুন অতিথি এলো মৌসুমী হামিদের ঘরে মাইকে ‘ডাকাত’ ঘোষণা দিয়ে ছাত্রদল-যুবদলের মিছিলে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের হামলা সিলেটে পৃথক কর্মসূচিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী কালিগঞ্জে বালু ব্যবসায় আধিপত্যের লড়াই, চলছে গুপ্ত চাঁদাবাজি  স্বামীকে হত্যা করতে মঙ্গলসূত্র বন্ধক রেখে প্রেমিককে অস্ত্র কেনার টাকা দিলেন স্ত্রী কুষ্টিয়া সদর থানা ছাত্রলীগ নেতা গ্রেপ্তার স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরকার: মীর শাহে আলম আগামী পাঁচ বছরে ২ কোটি মানুষ বিনামূল্যে চক্ষুসেবা পাবে- স্বাস্থ্য প্রতিমন্ত্রী

গ্যাস সংকটের অজুহাতে সিএনজি ভাড়া দ্বিগুণ, যাত্রীদের ক্ষোভ

আমজাদ হোসাইন, লক্ষ্মীপুর প্রতিনিধি:

গ্যাস সংকটের অজুহাতে লক্ষ্মীপুর জেলার বিভিন্ন সড়কে সিএনজি অটোরিকশায় নির্ধারিত ভাড়ার চেয়ে দ্বিগুণ বা তারও বেশি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। অতিরিক্ত ভাড়ার প্রতিবাদ করলে যাত্রীদের গাড়ি থেকে নামিয়ে দেওয়ার অভিযোগও করেছেন ভুক্তভোগীরা।

সম্প্রতি লক্ষ্মীপুর-রামগতি সড়কের ঝুমুর ও দক্ষিণ স্টেশন এলাকায় সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখা যায়। স্থানীয় যাত্রীদের অভিযোগ, জেলার প্রায় সব রুটেই কিছু সিএনজি চালক অতিরিক্ত ভাড়া আদায় করছেন। প্রতিবাদ করলে যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার ও হেনস্তার ঘটনাও ঘটছে।

ভুক্তভোগী যাত্রীরা জানান, গ্যাস সংকটকে অজুহাত হিসেবে ব্যবহার করে দীর্ঘদিন ধরে অতিরিক্ত ভাড়া আদায় করা হলেও কার্যকর কোনো তদারকি দেখা যাচ্ছে না। এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলেও সংশ্লিষ্ট প্রশাসনের দৃশ্যমান উদ্যোগ নেই বলেও অভিযোগ করেন তারা।

যাত্রীরা দ্রুত ভাড়া নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, নিয়মিত অভিযান পরিচালনা এবং অতিরিক্ত ভাড়া আদায়ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।



ফেসবুক কর্নার