August 6, 2026, 7:44 pm
শিরোনাম :
সুইপার দিয়ে চলছে সরকারি অ্যাম্বুলেন্স, কোটচাঁদপুরে রোগীদের ভোগান্তি স্বামীর মৃত্যুর ৩০ মিনিট পর স্ত্রীরও মৃত্যু ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশের সঙ্গে ভারত কেমন সম্পর্ক চায়, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুটবলার প্রেমিকের নাম শুনেই লজ্জায় লাল নোরা ফাতেহি বিএনপির নারী এমপিকে আইনি নোটিশ দিলেন আসিফ মাহমুদ আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের ‘পুলিশকে পিটিয়ে রক্তাক্ত করেছি এ দৃশ্য কি আপনারা দেখেননি’, সমাবেশে এনসিপি নেতা রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার ৩৪৯ জন, তালিকা প্রকাশ রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার ৩৪৯ জন, তালিকা প্রকাশ

‘পুলিশকে পিটিয়ে রক্তাক্ত করেছি এ দৃশ্য কি আপনারা দেখেননি’, সমাবেশে এনসিপি নেতা

অভয়নগর প্রতিবেদক

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গণভোটের গণরায় বাস্তবায়ন, গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে আয়োজিত এক অনুষ্ঠানে ‘যে পুলিশ জনগণের টাকায় চলে তাদের আমরা পিটিয়ে রক্তাক্ত করেছিলাম’ বলে দম্ভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য জুবাইরুল আলম মানিক। স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ‘কীভাবে থানাগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছিল, তারা কি দেখেননি’- প্রশ্নটিও করেন।
বুধবার বিকেলে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী টানেল মোড়ে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সমাবেশে আনোয়ারা উপজেলা জামায়াতের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাস্টার আবদুল গনির সভাপতিত্বে ও সেক্রেটারি মোহাম্মদ আবুল হাছান খোকার সঞ্চালনায় ১১-দলীয় ঐক্যের স্থানীয় শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার (৬ জুলাই) বিকেলে এ বক্তব্য ভাইরাল হয়।
ওই সমাবেশে এনসিপির এ নেতা বলেন, ‘আমরা এখনো দেখি এমপির নির্দেশনা ছাড়া প্রশাসন কাজ করে না। সাধারণ মানুষ ইউএনও এবং ওসির কাছে গেলে তাদের বলা হচ্ছে এমপি থেকে সুপারিশ নিয়ে আসেন। সরকারের সব ধরনের সুযোগ-সুবিধা তাদের মধ্যে ভাগ-বাটোয়ারা হয়ে যায়। আমরা ইউএনও এবং ওসিকে প্রশ্ন করতে চাই, আপনারা কি ’২৪ দেখেন নাই? কীভাবে থানাগুলো জ্বালিয়ে দিয়েছে? আপনারা কি তখন দেখেন নাই, পুলিশ জনগণের টাকায় চলে তাদের আমরা পিটিয়ে রক্তাক্ত করেছিলাম। কেন করেছিলাম? তারা দলীয়ভাবে অন্ধ হয়ে গিয়েছিল।আমরা আওয়ামী লীগকে আর ফিরতে দেব না। আর কাউকে আওয়ামী লীগ হয়ে উঠতে দেব না।’
জুবাইরুল আলম মানিক আরও বলেন, টিসিবি ও ওএমএস’র মতো সরকারি কল্যাণমূলক খাদ্য সহায়তা সাধারণ মানুষের কাছে না পৌঁছে বিভিন্ন নেতার মধ্যে ভাগ-বাটোয়ারা হয়ে যাচ্ছে। ফ্যামিলি কার্ড কিংবা যে কোনো সরকারি চাকরির নিয়োগে সাধারণ শিক্ষার্থীদের এমপির সুপারিশ আনার কথা বলে চরম বৈষম্য করা হচ্ছে।
তিনি দাবি করেন, জুলাই আন্দোলনের সময় পুলিশ ও সশস্ত্র বাহিনী প্রশাসনের পোশাক ছেড়ে বিগত ফ্যাসিস্ট সরকারের ক্যাডারদের মতো ভূমিকা পালন করেছিল। ওই সময় বাধ্য হয়ে বিক্ষুব্ধ জনগণ পুলিশের ওপর আক্রমণ চালিয়েছিল।
সমাবেশে দেওয়া বক্তব্যের বিষয়ে পরবর্তীতে মুঠোফোনে জানতে চাওয়া হলে জুবাইরুল আলম মানিক বলেন, ‘প্রশাসন দলীয়করণ করছে বলেই আমি একথা বলেছি, আমার বক্তব্যে আমি জুলাই আন্দোলনের উদাহরণ দিয়েছি।’



ফেসবুক কর্নার